‘কলকাতার ২৮ আসনের মধ্যে ২০টি চাই’, বঙ্গ বিজেপি নেতাদের কঠিন অঙ্ক দিলেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিততে হবে। আর জিততে হলে কী করতে হবে তা বঙ্গ–বিজেপির নেতাদের ডেকে বুঝিয়ে দিলেন অমিত শাহ। অমিত স্যারের এই অঙ্কে বর্ষশেষে ঘুম উড়ে গেল পদ্ম নেতাদের। সেটা যে কোনওভাবেই সম্ভব নয় তা বিজেপি নেতারা বিলক্ষণ জানেন। কিন্তু শাহ স্যারের হোমটাস্ক তো করতেই হবে। এই নিয়ে এখন দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, অঙ্ক কী কঠিন দাদা, অঙ্ক কী কঠিন। দলীয় নেতাদের পাশে বসিয়ে একদিন আগেই বলেছিলেন দুই–তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি।

এদিকে দুই–তৃতীয়াংশ আসন জেতার স্বপ্ন আগেও ফেরি করেছিলেন অমিত শাহ। কিন্তু তা পূরণ হয়নি। বরং চরম ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল বঙ্গ–বিজেপিকে। এবার কলকাতা–সহ সংলগ্ন ২৮টি আসন জেতার নিদান দিয়েছেন শাহ স্যার। তাতে ছাত্র শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের ঘুম উড়ে গিয়েছে। যাঁরা ভেবেছিলেন বর্ষশেষে এবং নতুন বছরের প্রথমদিন পরিবার, আত্মীয়–স্বজনদের সঙ্গে কাটাবেন তা এখন শিকেয় উঠেছে। ‘২০০ আসন’ পেতেই হবে বলে অঙ্ক কষে দিয়েছেন অমিত শাহ। আর তার জন্য ভোকাল টনিক দিলেন, ‘‌দিল পে লিখলো ইস বার হামারা সরকার হোগা’‌।

অন্যদিকে বঙ্গ বিধানসভা জয়ে রাজ্যের চার মুখ—শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে এক ছাতার তলায় আনতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তাঁদেরকে একসঙ্গে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। দু’মাস ধরে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। তবেই মিলবে টিকিট। আর তা নির্ভর করবে সম্পূর্ণ পারফরম্যান্সের উপর। মঞ্চ থেকে অমিত শাহের বক্তব্য, ‘‌আমরা যদি ৩ আসন থেকে ৭৭ আসনে পৌঁছতে পারি, তাহলে ৭৭ থেকে ২০০ আসনে পৌঁছনো অসম্ভব কেন হবে?’‌ সেক্ষেত্রে ব্রাত্য দিলীপ ঘোষকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে বলে খবর।

এছাড়া মহানগরের চারটি সাংগঠনিক জেলা—কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর শহরতলি (দমদম লোকসভা এলাকার অন্তর্গত বিধানসভাগুলি) এবং যাদবপুর এই চার এলাকার নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই চার জেলায় মোট ২৮টি বিধানসভা কেন্দ্র আছে। অমিত শাহ স্যারের ভূমিকা নিয়ে ছাত্রসুলভ নেতাদের বৈঠক থেকেই ২০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। অমিত শাহের কথায়, ‘‌সবাইকে আরও বেশি সক্রিয় হতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে হবে। আগামী দু’মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। আর তা পূরণ হলেই মিলবে প্রার্থী হওয়ার সুযোগ।’‌ এমন অঙ্কই কষে দিয়ে নয়াদিল্লি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর।

কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা