৩০২ কোটিতে ৬১৫টি রাস্তা, মমতায় মগ্ন হুগলি

এদিন সিঙ্গুর দেখল লক্ষাধিক মানুষের জমায়েত, তাও এই চৈত্র্যের চড়া রোদে। সেই সঙ্গে বাংলা সাক্ষী থাকল এক উন্মাদনার যার নাম মমতা ম্যানিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে সব থেকে বেশি বরাদ্ধ জুটেছে সিঙ্গুরবাসীদের জেলায়। ৩০২ কোটি টাকায় তৈরি হবে জেলার ৬১৫টি রাস্তা। এই বিপুল প্রাপ্তি ঘটল যার হাত ধরে তিনি বাংলার মা মমতা(Bengals Mother Mamata)। স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরেই এদিন সিঙ্গুর(Singur) দেখল লক্ষাধিক মানুষের জমায়েত, তাও এই চৈত্র্যের চড়া রোদে। সেই সঙ্গে বাংলা সাক্ষী থাকল এক উন্মাদনার যার নাম মমতা ম্যানিয়া(Mamata Mania)। তাঁকে এক পলকের দেখা দেখতে, একটু ছুঁতে, তাঁর সঙ্গে একটু কথা বলতে ভিড় উপচে পড়েছে সভাস্থলে। মমতাও ছুঁয়ে গিয়েছেন সিঙ্গুর আন্দোলনের(Singur Movement) দিনগুলিকে। মনে করিয়ে দিয়েছেন এই সিঙ্গুরের বুকেই দিনের পর দিন কীভাবে তিনি এবং তাঁর সঙ্গীরা জমি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। সিঙ্গুর আজ সেই মমতাকেই যেন ফিরে এল নতুন করে আরও একবার।

আরও পড়ুন শর্ত সাপেক্ষে শহিদ মিনার চত্বরে অভিষেকের সভার অনুমতি হাইকোর্টের

৩ হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের শিলান্যাস। এই কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিন ধরেই উৎসবের আবহে ভেসেছিল হুগলি জেলা(Hooghly District), সর্বোপরি সিঙ্গুর। খুশির কারণ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আগমন হয়, তাহলে উৎসবের কারণ জেলার বিপুল প্রাপ্তি। বাংলার আর কোনও জেলা ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পে ৩০০ কোটির বরাদ্দ পায়নি, কিন্তু সিঙ্গুরের জেলা হুগলি তা পেয়েছে। এদিন রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতের ২৯ হাজার ৪৭৫টি গ্রাম ছুয়ে চলে যাওয়া ১২ হাজার কিলোমিটারের মোট ৮ হাজার ৭৬৭টি রাস্তা তৈরি করা বা সংস্কার করার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সব রাস্তার মধ্যে হুগলি জেলায় তৈরি হবে প্রায় ১ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে। এর মধ্যে ব্লকের সড়ক থাকছে ৩৬২টি। জেলা পরিষদ তৈরি ও সংস্কার করবে ৬০টি রাস্তা। বন্যাপ্রবণ আরামবাগ মহকুমার জন্য প্রায় ১০০টি রাস্তা বরাদ্দ করা হয়েছে। ওই রাস্তার কাজ করবে ম্যাকিনটোস বার্ন সংস্থা। আর রাজ্যের অধীনস্ত আরেক সংস্থা জেলার ৯৭টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ করবে।  

আরও পড়ুন বাংলার ৭৭ হাজার বুথের মধ্যে ৩২ হাজার বুথে বিজেপির অস্তিত্বই নেই

টাকার বরাদ্দ থেকে মোট নির্মীয়মাণ রাস্তার দৈর্ঘ্য, রাস্তার সংখ্যা থেকে গুণমান, সবদিক দিয়েই কার্যত হুগলি জেলায় এটি বড় ধরনের প্রকল্প হতে যাচ্ছে। ফলে সেই নিয়ে উত্তেজনার আঁচ লেগেছে আমজনতার মধ্যেও। আনন্দের আরও একটি কারণ- জেলায় শুধু ওই প্রকল্পই হবে তা নয়, তাতে কাজ পাবেন ১০০ দিনের কাজের প্রকল্পের কর্মীরা। ফলে রথ দেখা ও কলা বেচার সুখ বাংলা নতুন বছরের আগেই আমজনতার দরবারে এসে পৌঁছে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন প্রান্তে ব্লকস্তরের কাজেরও উদ্বোধন হয়ে গিয়েছে। কাল থেকেই সেখানে পুরোদমে শুরু হয়ে যাবে কাজ।  

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

সাত সকালে নরেন্দ্রপুর সহ বাংলায় একাধিক জায়গায় তল্লাশি ইডির 

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!