ক্লাসের মধ্যে মারপিট, সহপাঠীর ঘুষিতে মৃত্যু হুগলির দশম শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্লাসের মধ্যে বচসা।তার জেরেই মারপিট। আমচকা বুকের মধ্যে ঘুষি মারেন এক ছাত্র, যন্ত্র্রণায় কাতরাতে কাতরাতে স্কুলের মেঝেতে লুটিয়ে পড়লেন সহপাঠী। কিছু ক্ষণের মধ্যে জ্ঞানও হারায় ওই ছাত্র। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায় নি। মৃত ছাত্রের নাম অভিনব জালান, বয়স ১৫। ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে। কোন একটা বিষয় নিয়ে ক্লাসে দশম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। এরপরই চলে তুমুল ঝগড়া। চোখের নিমেষে মারামারি শুরু হয়ে যায় দুই পড়ুয়ার মধ্যে। সেই সময় অভিনবের বুকের মধ্যে সজোরে ঘুষি মারেন অপর এক ছাত্র। সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়ে অভিনব। যন্ত্রণায় ছটফট করতে থাকে অভিনব। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায় সে।

এদিকে ততক্ষণে ঘটনাস্থলে এসে উপস্থিত হন স্কুলের শিক্ষক-সহ অন্যান্য সহপাঠীরা। সঙ্গে সঙ্গে রিকশা ডাকা হয়। তড়িঘড়ি আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় অভিনবের। আঙ্গাস ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়  ভদ্রেশ্বর থানার পুলিশ।

এ নিয়ে চন্দননগর কমিশনারেটের এসিপি সুমন মুখোপাধ্যায় বলেন,‘এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।’ এদিকে স্কুল কর্তৃপক্ষকে দুষেছেন মৃত ছাত্রের বাবা। তিনি জানান, ওই স্কুলে পড়াশোনা হয় না।শিক্ষকদের কোন দায়িত্ব নেই। শিক্ষকদের সামনে কী করে ছাত্রেরা মারামারি করে ?  সেখানে যখন ঝগড়া হচ্ছিল তখন কাউকে ডাকা হয় নি কেন। কোথায় ছিল শিক্ষকরা সবাই। আমার ছেলের মৃত্যু জন্য যে দায়ী, তার শাস্তি চাই।’

একইসঙ্গে মৃত ছাত্রের বাবা জানান, ছ’মাস আগে অভিনবের দিদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার অভিনবও চলে গেল আমাদের ছেড়ে। কীভাবে বাঁচব আমরা। বুকটা ফেটে যাচ্ছে। আমরা দোষীর চরমতম শাস্তি চাই। মায়ের বুক খালি করেছে অপরাধী।তার শাস্তি চাই।’

অন্যদিকে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বি কে ঝা। মৃত ছাত্রের বাবার অভিযোগ অস্বীকার করেন তিনি। এই নিয়ে তিনি জানান,‘আমি ঘটনার সময় স্কুলে ছিলাম না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন।খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি।’

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র