প্রধানমন্ত্রীর সিঙ্গুরের সভা মঞ্চে বেজে উঠেছিল সেবাশ্রয়ের গান, অস্বস্তিতে পড়ে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করতে এসে নিয়ে গেলেন একরাশ অস্বস্তি। এরকম যে হবে তা কল্পনাও করতে পারেননি নরেন্দ্র মোদি। যে পরিস্থিতিতে তাঁকে পড়তে হয়েছিল এবার তা নিয়ে খড়্গহস্ত হলেন স্বয়ং মোদি। কারণ হুগলির সিঙ্গুরে নরেন্দ্র মোদির সভায় শোনা গেল ‘সেবাশ্রয়’–এর গান। যা নিয়ে নেটদুনিয়ায় তুমুল শোরগোল শুরু হয়ে যায়। তখন কোনওরকমে সভা শেষ করে স্থান ত্যাগ করেন প্রধানমন্ত্রী। কিন্তু নয়াদিল্লি পৌঁছেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি বলে সূত্রের খবর।

এদিকে পরিস্থিতি যা হয়েছিল তা একবার বলে নেওয়া যাক। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার সময়েই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে থিম সং শোনা গিয়েছিল। বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট ফুটে উঠেছিল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। মোদিকে মঞ্চে অভ্যর্থনা জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের প্রচারের গান বেজে উঠল। তাতেই অস্বস্তিতে পড়েছে বঙ্গ–বিজেপির নেতারা থেকে শুরু করে প্রধানমন্ত্রীও। তাই কেন এমন ঘটল?‌ তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসের শুরু থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভায় দ্বিতীয় পর্যায়ে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু করেছেন অভিষেক। এই কর্মসূচির একটি নির্দিষ্ট ‘থিম সং’ তৈরি করা হয়। এই কর্মসূচির প্রচারের জন্য গানটিকে সর্বত্র বাজানো হয়। সদ্য নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু করার সময়েও ওই থিম সং বাজানো হয়েছিল। সেটাই এবার রবিবার প্রধানমন্ত্রীর সিঙ্গুরের সভায় বেজে উঠেছিল। যা নিয়ে এখন নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এই কথা কানে যায় প্রধানমন্ত্রীরও। আর তারপরই গোটা ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া সিঙ্গুরের মাঠে জনসভায় হাজির যখন হন প্রধানমন্ত্রী মঞ্চে তখন ‘মোদিজি স্বাগতম, স্বাগতম’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। আর তখনই হঠাৎ করে বেজে ওঠে ‘সেবাশ্রয় ২’‌ নিয়ে গানের লাইনটি। বঙ্গ–বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে এই গানটি শোনা যায় মাত্র কয়েক সেকেন্ড। ভিডিওটি নিজের ফেবসুক পেজে শেয়ার করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি ফেসবুকে লেখেন, ‘প্রধানমন্ত্রীও ভরসা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয়–এর উপরে।’ এখন তদন্তের নির্দেশ আসায় নড়েচড়ে বসেছেন বঙ্গ–বিজেপির নেতারা বলে সূত্রের খবর।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!