হোটেলের দেওয়া পান্ডাকে দিয়ে দিতে হবে পুজো, নাহলে মিলবে না ঘর, তারাপীঠে নয়া নিয়ম ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : হোটেল থেকেই ঠিক করে দেবে পান্ডা। তাঁকে দিয়েই পুজো দিতে হবে। না হলে মিলবে না ঘর। সম্প্রতি হোটেল কতৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগকে ঘিরে উত্তাল তারাপীঠ। মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন বহু পর্যটকেরা। হোটেল কতৃপক্ষের দাবি তাঁদের ঠিক করে দেওয়া পান্ডাকে দিয়েই পুজো দিতে হবে, না হলে কোন ঘর পাওয়া যাবে না।

হোটেলের ঘর দেখে পছন্দ করে ভাড়া ঠিক হয়ে যাওয়ার পর হোটেল থেকে জানানো হচ্ছে এই নয়া ফতোয়া। ঘর পছন্দ হয়ে যাওয়ায় অনেকে তা মেনে নিচ্ছেন।আবার যাঁরা অনেকদিন ধরেই আসছেন তারাপীঠে, তাঁরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নিজেদের পূর্ব পরিচিত পান্ডাকে দিয়ে পুজো দেওয়াতে না পারায়। মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন তাঁরা।

এই  নিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি। তিনি বলেন, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিস্কার করে বলে দেওয়া হয়েছে, পর্যটকদের উপর এমন ফতোয়া চাপিয়ে দেওয়া যাবে না। মন্দিরে পুজোর ব্যাপারে আমরা কেউ যুক্ত থাকব না। যদি কোনও হোটেল পর্যটকদের সঙ্গে এমন আচরণ করে, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে ওই সব হোটেল মালিকদের সঙ্গে পান্ডাদের একাংশের যোগাযোগ রয়েছে। পর্যটক পিছু পান্ডাদের কাছ থেকে কমিশন নিচ্ছে সেই সব হোটেল। রুম পছন্দ হয়ে যাওয়ায় অনেকেই সেই ফতোয়া মেনে নিচ্ছেন। কেউ বা অন্য হোটেলে গিয়ে উঠছেন।

এদিকে তারাপীঠ মন্দিরে ১ পৌষ থেকে মন্দিরে পুজো দেওয়ার নিয়মে বদল এসেছে। সাধারণ লাইন ছাড়াও বিশেষ লাইনে পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে। বিশেষ লাইনে পুজো দিতে গেলে মন্দির কমিটির অফিস থেকে ভক্ত পিছু ৫০০ টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। সেই কুপন পিছু কমিশন রয়েছে বলে পান্ডাদের সূত্রের দাবি। এখানেই লাভের গুড় খাচ্ছে পান্ডা ও হোটেল কতৃপক্ষ।

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক