অবৈধ গর্ভপাতের দরুণ মৃত্যু গৃহবধূর, গ্রেফতার হাতুড়ে ডাক্তার

স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মনোজ বিশ্বাস বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিল। পাশাপাশি সে অবৈধ ভাবে গর্ভপাতও করাতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওষুধের দোকানের আড়ালে বেআইনি গর্ভপাত(Illegal Abortion) করিয়ে তিনি মোটা টাকা আয় করত বিজেপির এক নেতা তথা হাতুড়ে ডাক্তার(Quack Doctor)। কিন্তু শেষ রক্ষা হল না। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেইদিনই ওই হাতুড়ে ডাক্তারের হাতে প্রাণ হারিয়েছেন বাংলার এক গৃহবধূ। আর সেই ঘটনার জেরেই পুলিশের হাতে গ্রেফতার(Arrest) হয়েছে বিজেপির সেই হাতুড়ে ডাক্তার। নাম তার মনোজ বিশ্বাস। ঘটনায় গ্রেফতার হয়েছে এক দালালও। তার নাম দিলীপ দেবনাথ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত সদর মহকুমার অশোকনগর(Ashoknagar) থানা এলাকায়। অশোকনগর ৩ নম্বর রেলগেট এলাকায় মনোজের ওষুধের দোকান। সেখানেই সে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে গর্ভপাতের ব্যবসা চালিয়ে আসছিল। এবার তা পড়েছে পুলিশের নজরে। মৃতা গৃহবধূর নাম টুকি বিশ্বাস(৩৫)। তাঁর বাড়ি অশোকনগর থানার শ্রীনগর এলাকায়। মনোজ এলাকায় বিজেপি(BJP) নেতা বলেই বেশি পরিচিত বলে স্থানীয়দের দাবি।   

জানা গিয়েছে, ওষুধের দোকানের আড়ালে বেআইনি গর্ভপাত করিয়ে তিনি মোটা টাকা কামাতো মনোজ। সেই কাজে তাকে সাহায্য করত দিলীপ। এই দিলীপের মাধ্যমেই টুকির সঙ্গে মনোজের যোগাযোগ হয়েছিল। শুক্রবার দুপুরে দিলীপই টুকিকে মনোজের ওষুধের দোকানে নিয়ে এসেছিল। একেবারে পরিকাঠামোহীন সেই ‘চেম্বারে’ গর্ভপাত করানোর সময়েই  মৃত্যু হয় টুকির। এই ঘটনাকে চেপে রাখারই চেষ্টা করেছিল মনোজ আর দিলীপ। কিন্তু স্থানীয় বাসিন্দারা ঘটনাটি জানতে পেরে যান। তাঁরাই মনোজের ওষুধের দোকান ঘিরে রাখেন যাতে কোনও ভাবেই সেখান থেকে টুকির দেহ কেউ পাচার করতে না পারে। একই সঙ্গে তাঁরা খবর দেয় স্থানীয় থানাতেও। সেখান থেকে পুলিশ এসে টুনির দেহ উদ্ধার করে তা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় মনোজ আর দিলীপকেও।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ কাজের অভিযোগে হাতুড়ে ডাক্তার মনোজকে এর আগেও পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু কোনও এক জাদুমন্ত্রে সে ছাড়াও পেয়ে যায়। শুধু তাই নয়, রীতিমত এলাকায় সে দাপটের সঙ্গে বিজেপি করতে শুরু করে দিয়েছিল। বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিল সে। তবে একার জোরে মনোজ জেল থেকে ছাড়া পায়নি। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই অবৈধ ভাবে গর্ভপাত করানোর পিছনে কোনও বড় চক্র জড়িত। তারাউ মনোজকে ছাড়িয়েছিল। তাই তাঁরা চান এই ঘটনায় যারা জড়িত পুলিশ দ্রুত তাদের খুঁজে বের করে আদালতের কাঠগড়ায় তুলুক ও তাদের জন্য কঠোর সাজা হয়। ঘটনা হচ্ছে, মনোজ ধরা পড়তেই হাবড়া-অশোকনগর এলাকায় মনোজ বিশ্বাস নামে তাঁদের নাকি কোনও নেতাই নেই। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মনোজ বিশ্বাস বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে(Social Media Handler) ছিল।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে