CAA নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির ‘ভাঁওতাবাজি’ তুলে ধরছেন মতুয়া প্রার্থী

সাধারণ মানুষও মনে করছেন, CAA নিয়ে বিজেপির ‘ভাঁওতাবাজি’ তুলে ধরছেন নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া প্রার্থী সঞ্জিত বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবেদন করলেই হারাতে হবে নাগরিকত্ব। CAA নিয়ে নির্বাচনী প্রচারের জনসভা থেকে তা একাধিকবার জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই বার্তা নিয়ে এবার নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে(Krishnanagar Constituency) বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন সেখানকার মতুয়া নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস(Sanjit Bishwas)। ভোটের লড়াইয়ে একটা প্রশ্ন নিয়েই ছুটে বেড়াচ্ছেন তিনি। ‘প্রাপ্য নাগরিকত্ব পেতে কেন নিজেকে অনুপ্রবেশকারী বা বিদেশি শংসাপত্র দিতে হবে?’ সঞ্জিতের এই প্রশ্ন বিজেপি(BJP) নেতাদের এখন সেখানে রীতিমত অস্বস্তির মুখে ফেলে দিয়েছে। যার ফলে সেখানে বিজেপির CAA ইস্যুতে লড়াইয়ের হাতিয়ার অনেকটাই ভোঁতা হয়ে গিয়েছে এই কেন্দ্রে। সাধারণ মানুষও মনে করছেন, CAA নিয়ে বিজেপির ‘ভাঁওতাবাজি’ তুলে ধরছেন মতুয়া প্রার্থী। এমনকী গেরুয়া শিবির সুকৌশলে মতুয়া(Matua) সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে বলেই মনে করছেন তাঁরা।    

প্রসঙ্গত সংখ্যালঘু অধ্যুষিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট খুব একটা বড় ফ্যাক্টর নয়। কেননা এই লোকসভা কেন্দ্রে মাত্র ১৩ শতাংশ মতুয়া ভোট রয়েছে। যার মধ্যে সিংহভাগই তেহট্ট, পলাশীপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায়। তেহট্ট বিধানসভায় প্রায় ৪৮ শতাংশ আর পলাশীপাড়া বিধানসভায় প্রায় ৪০ শতাংশ মতুয়া ভোট রয়েছে বলে দাবি করেন মতুয়া প্রার্থী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পলাশীপাড়া বাদ দিয়ে কৃষ্ণনগর দক্ষিণ ও তেহট্ট বিধানসভায় গত লোকসভা নির্বাচনে বিজেপি লিড দিয়েছিল। অর্থাৎ সেবার মতুয়া ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে। এবার তেমন হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তেহট্টের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস মতুয়া সম্প্রদায় থেকে নির্দল প্রার্থী হওয়ায় আশা জেগেছে তৃণমূলের মনেও। কারণ ওই এলাকায় বিজেপির মতুয়া ভোটে এবার চিড় ধরবে বলেই তাদের আশা।  

সঞ্জিত তাঁর বসবাস এলাকায় কোয়াক ডাক্তার বলেই পরিচিত। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে মতুয়া সম্প্রদায়ের এক পরিচিত মুখ। মতুয়া আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত। তাই কৃষ্ণনগর লোকসভা থেকে ভালো পরিমাণ মতুয়া ভোট পাওয়া নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী। শুধু তাই নয়, নাম না করে বিজেপির বিরুদ্ধে ভোটের স্বার্থে রাজনৈতিক ফায়দা তুলতে মতুয়াদের ব্যবহার করা নিয়েও তিনি সরব হচ্ছেন। এমনকী আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিধানসভা ভিত্তিক মতুয়া প্রার্থী করা হতে পারে বলেও তিনি জানান। মতুয়া ভোট বিজেপিতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মতুয়াদের একটা বড় অংশের আশা ছিল, বিজেপিকে ভোট দিলে CAA-র মাধ্যমে তাঁরা নাগরিকত্ব পাবেন। এর ফলে তাঁদের দীর্ঘদিনের উদ্বাস্তু তকমা মুছে যাবে। কিন্তু CAA আইন যে পাস হল, তাতে আমাদের আশা পূরণ হবে না। উল্টে আমাদের নিজেদেরকেই অনুপ্রবেশকারী শংসাপত্র দিতে হচ্ছে। মতুয়ারা এখন বিজেপির এই কৌশল ধরে ফেলেছে।’     

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED