৮ সদস্যের মডিউলের ‘মাথা’ উমর ফারুক! কাশ্মীরের জঙ্গি সাবিরের সঙ্গে কীভাবে যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি : জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে মালদার মানিকচকের বাসিন্দা উমর ফারুক। ৮ সদস্যের জঙ্গি মডিউলের মূলচক্রী হিসেবে এই ফারুকের নামই উঠে এসেছে। এবার তার সঙ্গে জড়িয়েছে কাশ্মীরের জঙ্গি সাবির আহমেদ লোনের নাম। জঙ্গি মডিউল তৈরিতে দুজনের যোগ রয়েছে বলে সূত্রের খবর। কিন্তু কীভাবে যোগাযোগ হয়েছিল দুজনের?

২০০৭ সালে কাশ্মীরের সাবির আহমেদ লোনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ২০১৯ সাল পর্যন্ত জেলেই ছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে ফের জঙ্গি কার্যকলাপ সংঘটিত করার পরিকল্পনা শুরু করেছিলেন। তদন্তকারী সূত্রে খবর, জেল মুক্তির পর লস্কর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ২০১৯ সালে বাংলাদেশে চলে যান। সেখানে বসে লস্করের একটি সক্রিয় মডিউল গড়ে তুলতে চান। ২০১৯ সালে মালদার মহদীপুর সীমান্তের একটি গ্রামে সাবির ও ওমর ফারুক এর দেখা হয়। তারপর থেকেই দুজনে যোগাযোগ রেখে চলেছিল। তার ওপর একাধিক দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন জায়গার ছবি তুলে পাঠানোর পাশাপাশি ভুয়ো নথি তৈরি, অস্ত্র জোগার করার দায়িত্ব পেয়েছিল উমর। পুলিশ সূত্রে খবর, বাগুইাটির হাতিয়াড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। সেলাই মেশিনের কারখানায় কাজ করত বলে পরিচয় দিয়েছিল তারা। দিনের বেলা বাড়িতে দেখা পাওয়া যেত না। রাতেরবেলাতে আসত তারা। ধৃতদের ভাড়াবাড়ি থেকে বিমানবন্দরের দূরত্ব ৬ কিমি। এই পথটাকে সম্ভবত ব্যবহার করত তারা। তারসঙ্গে আরও ২জন থাকত।

২০২০ সালেও মালদার একটি সীমান্তবর্তী গ্রামে দুজনের বৈঠক হয়েছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে সাবিরের পাঠানো স্লিপার সেল এর সদস্যরা ভারতে ঢোকার পর তাদের থাকা-খাওয়া সহজ সমস্ত দায়িত্ব ঋতু ওমর ফারুক। গত বছর বাংলাদেশে ফারুক গিয়েছিল তার তথ্য ও তদন্তকারীদের হাতে এসেছে। ফারুকের গ্রেফতার হবার পর সীমান্তবর্তী এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় এই মডিউলের নেটওয়ার্ক কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের জাল নথি বানাতে সাহায্য করত এই ফারুকই। সাবিরের সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ হত। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।  

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়