পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুরতে যেতে কে না ভালবাসে? ২-৩দিনের ছুটি থাকলে আরও ২ দিন ছুটির ব্যবস্থা করে লাগেজ প্যাক করতে পারলেই কেল্লা ফতে। কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে একটু রেহাই দিতে সকলেই চায়। তাই পাহাড়ের কোল হোক বা সমুদ্রের ঢেউ সবটাই হাতছানি দিয়ে ডাকে। হাতে বেশি টাকা না থাকায় বড় বড় জায়গায় যেতে পারছেন না? আমাদের রাজ্যেই রয়েছে কম বাজেটে ঘোরার জায়গা।

৫ দিনের জন্য উত্তরবঙ্গে ঘুরতে যেতে চাইলে মাথা পিছু ১০-১২ হাজার খরচ হয়ে যায়। না চাইলেও নাগাম টানা সম্ভব হয়ে ওঠে না। হোটেল, গাড়ি বুক করা থাকলেও রক্ষে নেই। পকেট থেকে বেশি খরচ হয়েই যায়। এবার থেকে ঘুরতে গেলে ৪টি জিনিস মাথায় রাখবেন। তাহলেই খরচে রাশ টানা সম্ভব।  বাজেটের তুলনায় কম খরচ হবে।

প্রথমে ঘুরতে গেলেই গাড়ির দিকে নজর দিতে হবে। গাড়ি ভাড়ার বিশাল খরচ রয়েছে। একদিনের জন্যই বেরিয়ে যায় ৪ হাজার টাকা। কিলোমিটার অনুযায়ী, দিন অনুযায়ী ভাড়া বাড়বে। তাই গাড়ি শএয়ার করে নেওয়াই ভাল। উত্তরবঙ্গে একাধিক জায়গায় শেয়ার গাড়ির সুবিধা রয়েছে। এনজিপি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মানেভঞ্জনে পাওয়া যায় শেয়ার গাড়ি। ভাড়া মাত্র ৩৫০ টাকা থেকে শুরু হয়। সাইটসিন করার জন্যও টাক্সি ভাড়া করে নিতে পারেন। খরচ কম হবে।

দার্জিলিং ও কালিম্পংয়ের বহু জায়গা রয়েছে। তার আশেপাশে বহু হোমস্টে গড়ে উঠেছে। পর্যটকদের আনাগোনা কম এমন জায়াগা বেছে নিতে পারেন। দার্জিলিং-র ম্যাল রোডের কাছে থাকার পরিবর্তে লেবং বা বাদামতামের দিকে থাকতে পারেন। আবার চেনা লেপচাজগতে থাকার বদলে মাঝিধুরার মতো জায়গায় থাকলে কম খরচ হবে।

ঘুরতে গিয়ে স্থানীয় খাবার খেলে খরচ কম হবে। তবে হোমস্টেতে সুবিধা হল, এখানে তিন বেলার খাবার প্য়াকেজের মধ্যেই থাকে। তাই খরচ বাঁচাতে হলে হোমস্টের খাবারই খাওয়া ভাল। দুপুরের খাবার হোমস্টেতে খেতে না পারলে স্থানীয় খাবার খান। স্থানীয় খআবার খেলে তার স্বাদও বুঝতে পারবেন।

ঘুরতে গিয়ে কেনাকাটা করা স্বভাব। কিন্তু কেনাকাটা থেকে দূরে থাকতে পারলে খরচ অনেকটাই কমে যাবে। অতিরিক্ত শপিং না করে সেই টাকা জমিয়ে রাখা ভাল।

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নেপালে রহস্যমৃত্যু খান স্যারের কোচিংয়ে তাণ্ডব চালানো এক অভিযুক্তের

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি

মাথা থেকে বেচারামের হাত সরতেই গ্রেফতার সিঙ্গুরের তৃণমূল নেতা