তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কিট প্রদান

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: ওআর এস থেকে সানগ্লাস ও বড় ছাতা, তীব্র দাবদাহ থেকে বাঁচতে হাওড়া ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিকদের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শনিবার বিশেষ কিট উপহার দেওয়া হয়।বৈশাখের শুরুতেই জেলায় জেলায় তীব্র দাবদাহ চলছে। এরইমধ্যে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসন থেকে দাবদাহের সতর্কতা জারি করেছে। যদিও এই প্রচন্ড উত্তাপের মধ্যেই নিজেদের ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশরা। তাঁদের জন্য এবার বিশেষ কিট প্রদান করল হাওড়া সিটি পুলিশ(Howrah City Police)।

উত্তরবঙ্গের (North Bengal)ছবিটা খানিকটা স্বস্তিদায়ক হলেও প্রচন্ড দাবদাহে গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। একফোঁটা বৃষ্টির দেখা নেই। এরই মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশকর্মীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট (Kit)দেওয়া হল।

ওই কিটে গ্লুকোজ প্যাকেট, ওআরএস প্যাকেট, বড় ছাতা ,সানগ্লাস, জলের বোতল, তোয়ালে ইত্যাদি দেওয়া হয়েছে। শনিবার সকালে হাওড়া – কোনা ট্রাফিক গার্ডের অফিসের সামনে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার(CP) প্রবীণকুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন।যদিও শনিবারের এই অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চান নি হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি।

তিনি বলেন,’ এখনও নির্বাচন দেরি আছে, আর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ রুট মার্চ চলছে। যদিও কত বাহিনী আসবে, কি ভাবে তাদের ব্যবহার হবে সেটা প্রকাশ্যে বলা যায় না, এটা কৌশলগত বিষয়। আজকে যে কারণে আমি এসেছি সেটা ছাড়া অন্য বিষয়ে বলবো না।’

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে