Breaking: হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়া হল বালিকে

অবশেষে হাওড়া পুরসভা ভেঙে বালিকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরসভা থেকে আলাদা হল বালি। আগেই সূত্র মারফত জানা গিয়েছিল, বালি পুরসভাকে ফের  পুরসভার মর্যাদা ফিরিয়ে দিতে চায় রাজ্য। সেই কারণেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাওড়া পুরসভার শুধুমাত্র ৫০ টি ওয়ার্ডের ভোট করানোর চিঠি পাঠায় পুর ও নগরন্নোয়ন দফতর। তখনই আন্দাজ করা গিয়েছিল আলাদ হতে পারে বালি।  অবশেষে হাওড়া পুরসভা ভেঙে বালিকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত জানুয়ারি মাসেই বালিকে আলাদা পুরসভা করার সিদ্ধান্তে সিলমোহর দেয় রাজ্যের মন্ত্রিসভা। যা শুক্রবার নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের পুর ও নগরন্নোয়ন দফতর।

আগামী ১৯ ডিসেম্বর হাওড়া ও কলকাতা পুরসভায় ভোট করানোর জন্য রাজ্যের তরফে কালীপুজোর আগেই চিঠি যায়। তাতে সিলমোহর দিয়ে ওইদিনেই ভোট করানোর কথা জানিয়ে দেয় রাজ্যে নির্বাচন কমিশন। তখনই জানা যায়, কলকাতা পুরসভায় সবকটি ওয়ার্ডে ভোট হলেও হাওড়াতে ৫০ টি ওয়ার্ডে ভোট হবে। যার মধ্যে বালির সবকটি ওয়ার্ডে ভোট হবে না। তারপরেই মন্ত্রিসভায় সিলমোহর দেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বালিতে ফের গঠন করা হবে পুরসভা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বালিকে হাওড়ার পুরনিগমের সঙ্গে যুক্ত করা হয়। ২০১৫-র জুলাই মাসে পৃথক বালি পুরসভার অস্তিত্বের বিলোপ ঘটে। তা চলে আসে হাওড়া পুরনিগমের আওতায়। এমনকি, বালিতে থাকা ৩৫ টি ওয়ার্ডকে জুড়ে দিয়ে মোট ১৬ টি ওয়ার্ডে পরিণত করা হয়। কিন্তু ফের বালিকে আলাদা পুরসভার তকমা দিল রাজ্য

 

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন