সেমিস্টার সিস্টেমে ফি কত হবে, স্পষ্ট নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সেমেস্টারের নাম করে আর অতিরিক্ত ফি নেওয়া যাবে না। একাদশ শ্রেণিতে সেমেস্টারের ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। জানানো হয়েছে, একাদশ শ্রেণি থেকে স্কুলগুলো কত করে টাকা নিতে পারবে। সব স্কুলে সমতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রতিটি স্কুল পরীক্ষার ফি হিসেবে নিতে পারবে মাত্র ৭০ টাকা। এর থেকে বেশি ফি তারা নিতে পারবে না। শুধু তাই নয় বরাদ্দ খাতেই সেই টাকা খরচ করতে হবে। অন্য কোথাও সেই টাকা খরচ করা যাবে না। ওএমআর ছাপানো, প্রশ্নপত্র ছাপানো সহ একাধিক কাজ করতে হয় সেমেস্টারের ক্ষেত্রে। সেই সবকিছু ৭০ টাকার মধ্যে করা সমস্যার বলে জানাচ্ছেন অনেকে।

এতদিন উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার পিছু ফি কোনও নির্দিষ্ট ছিল না। ফলে এক একটি স্কুলে এক এক ধরনের ফি-র পরিকাঠামো ছিল। আলাদা আলাদা পরিকাঠামোতে ফি নেওয়া হত। বিভিন্ন সময়ে স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা অভিযাগ জানিয়েছেন। এরপরেই ফি বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। স্কুলগুলোকে ফি কত হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। বেধে দেওয়া পরিকাঠামোর বাইরে যেতে পারবেন না কেউ। যদি নির্ধারিত ফি থেকে বেশি নেওয়া হয়, তাহলে স্কুলগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কিন্তু এই টাকার মধ্যে পরীক্ষা নেওয়া সমস্যার বলে জানাচ্ছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষক। সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা নিতে গেলে সমস্ত কিছু এই টাকার মধ্যে করা যায় না। কিন্তু সংসদ যেহেতু নির্দেশ দিয়েছে। তাই সেই নির্দেশ মানতে বাধ্য সকলেই। তাই সংসদের নির্দেশ মেনে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর