দিল্লি বিস্ফোরণের পরেই বীরভূমে উদ্ধার ২০ হাজার জিলেটিন স্টিকস, প্রবল চাঞ্চল্য বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সারা দেশ জুড়ে চলেছে নাকা চেকিং। একটি মাছিও যাতে নিরাপত্তার বেড়াজাল ভেঙে গলতে না পারে তাই চলছে খানা তল্লাশি। এই পরিস্থিতিতে বীরভূমের নলহাটিতে উদ্ধার হল গাড়ি ভর্তি বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ২০ হাজার জিলেটিন স্টিক ছিল ওই গাড়িতে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যে কোথায় যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি। কোনও পাথর খাদানে জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল নাকি অন্য কোনও উদ্দেশ্য চিল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন ৩০ জন। তারপর থেকে সারা দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।  দিল্লি বিস্ফোরণের তদন্তের দায়িত্ব হাতে তুলে নিয়েছে NIA। চলছে সন্দেহভাজনদের আটক এবং গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও। দেশ জুড়ে চড়ম উত্তেজনা যখন, তখন বীরভূম থেকে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এই ঘটনায় পুলিশ নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বাবার নাম হাবুল ঘোষ, বাড়ি নলহাটি থানার অন্তর্গত জয়পুর এলাকায়। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর থেকে এই বিপুল সংখ্যক জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। পুলিশের বক্তব্য, একটি পিকআপ ভ্যানে করে করে নিয়ে আসা হচ্ছিল স্টিকস গুলি। মূলত ঝাড়খণ্ডের পাকুড়ের দিক থেকে বেআইনি ভাবে নিয়ে আসা হচ্ছিল ওই ২০ হাজার পিস জিলেটিন স্টিক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পাকুড় থানার সঙ্গে যোগাযোগ করে। তারপর নাকা চেকিংয়ের সময় পিকআপ ভ্যানটিকে আটকায় বীরভূম জেলা পুলিশ। সাধারণত বীরভূমে খনিতে পাথর ফাটানোর কাজে ব্যবহৃত হয় জিলেটিন স্টিক। তবে এদিন স্টিকগুলি কিসের জন্য নিয়ে আসা হচ্ছিল সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌