চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেট থেকে বেরাল পেরেক- কয়েন- পাথর! বড় সাফল্য বর্ধমান হাসপাতালের

নিজস্ব প্রতিনিধি: পেট থেকে বেরাল ২৫০ টি পেরেক, ৩৫ টি কয়েন আর একাধিক পাথর! অপারেশনের পর অনেকটাই সুস্থ শেখ মইনুদ্দিন। সফল অস্ত্রপচার (OPARATION) করে নজির গড়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (BARDWAN MEDICAL COLLEGE AND HOSPITAL) চিকিৎসকরা (DOCTORS)। তবে রোগীর পেটে এত কিছু! তা দেখে তাজ্জব সকলেই। বেসরকারি হাসপাতালে চিকিতসা করালে খরচ ছিল লক্ষ টাকার ওপরে।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করেছে দৃষ্টান্ত। চিকিৎসকদের ধন্য ধন্য করছে রোগীর পরিবার। এমন সাফল্যে খুশি জেলাবাসীও। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা শেখ মইনুদ্দিন। তাঁর বয়স প্রায় ৩৮। মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা মানসিক রোগী। মানসিক রোগে তিনি আক্রান্ত প্রায় ১৬ বছর। তাঁর মানসিক চিকিৎসা চলত বর্ধমান হাসপাতালে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বিকেল থেকে এক গ্লাস দুধ খেয়েছিলেন শুধু মইনুদ্দিন। খেতে চাননি আর কিছুই। হাবেভাবে কোনও মতে বাড়ির লোকেদের বুঝিয়েছিলেন, তাঁর পেটে ব্যথা। জানা গিয়েছে, অবস্থার উন্নতি না হলে গত মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। করা হয় পেটের এক্সরে। ওই বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর পেটে অনেক পেরেক আটকে আছে। অস্ত্রপচার করতে খরচ হবে এক লক্ষ টাকা। মইনুদ্দিনের পরিবারের সামর্থ্য নেই যে, অত টাকা দিয়ে অস্ত্রপচার করাবে। এরপরেই সরকারি হাসপাতালের দ্বারস্থ হয় রোগীর পরিবার।

বুধবার সকালে মইনুদ্দিনকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁর পেটের এক্সরে করে তাঁকে ভর্তি নেওয়া হয় হাসপাতালে। রাতে করা হয় অস্ত্রপচার। পেট থেকে বার করা হয় প্রায় ২৫০ টি পেরেক, ৩৫ টি কয়েন ও একাধিক পাথরের কুচি। নজির সৃষ্টি করা সাফল্যের পর হাসপাতাল এবং চিকিৎসক- নার্সরা আপ্লুত। তাঁদের ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ