অমিত শাহের রোড শো-কে ঘিরে স্তব্ধ দক্ষিণ কলকাতা, শহরজুড়ে তীব্র যানজট

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মাসে কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। আজ,  বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার জন্য রোড শো করেন শাহ। হাজরা থেকে কালীঘাট পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জের বিজেপির প্রার্থীরা। আর সেই রোড শোকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা রাসবিহারী ও হাজরাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন হাজরা মোড় থেকে শুভেন্দু অধিকারীদের মনোনয়ন পর্বের রোড শো শুরু হয়েছিল। বিজপির কর্মী-সমর্থকদের জমায়েতে ভিড়ের মাত্রা আরও বাড়ে। ভিড় সামাল দিতে আগে থেকেই তৈরি ছিল কলকাতা পুলিশের বিশাল বাহিনী। একদিকে প্রচণ্ড গরম আর অন্যদিকে মহানগরজুড়ে যানজটের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। রোদ-গরমে রাস্তায় বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয় অনেককে।

আজ আবার ইডেন গার্ডেন্সে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। আইপিএলে আজ ইডেনে প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সন্ধ্যে সাড়ে সাতটা খেকে শুরু হবে খেলা। সন্ধ্যায় কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট? তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী রোড শো করেছেন কলকাতা ব্যস্ততম রাস্তা হাজরা মোড়ে। সেখান থেকেই শুরু হয়েছে রাস্তায় ভিড়ভাট্টা। যার প্রভাব পড়তে পারে একাধিক জায়গায়।

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার