ভোট পরবর্তী হিংসায় তদন্তের নামে ‘প্রহসন’ মানবাধিকার কমিশনের

বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী হিংসার তদন্তে শুক্রবার নরেন্দ্রপুরে যান জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে মানবাধিকার কমিশন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে ভোট পরবর্তী হিংসার তদন্তে যান জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা। মানবাধিকার কমিশনের ওই দলের সঙ্গে দেখা যায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরের মত, জাতীয় মানবাধিকার কমিশন কার্যত তদন্তের নামে ‘প্রহসন’ চালাচ্ছে। প্রশ্ন উঠছে, কেন কোনও ঘটনার তদন্তে বিজেপি নেত্রীকে নিয়ে গিয়েছেন তদন্তকারী দল?

জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় ভোট পরবর্তী হিংসার তদন্তে যান। ভোট পরবর্তী হিংসায় কেউ ঘর ছাড়া রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে এই তিন থানা এলাকার বিভিন্ন জায়গায় যান তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য এদিন তাঁরা এলাকায় গেলেও, গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে তদন্তের জন্য আসা আধিকারিকদের দলের সঙ্গে বিজেপি নেত্রীর উপস্থিতি নিয়ে। রাজনৈতিক শিবিরের একাংশ প্রশ্ন তুলছে, যেখানে জাতীয় মানাবধিকার কমিশনের মতো সংস্থার আধিকারিকদের সঙ্গে বিজেপি নেত্রী রয়েছেন, সেই তদন্ত কতটা নিরপেক্ষ হবে? উল্লেখ্য এর আগেও রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আসে জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা। কাঁকুড়গাছি, ভাটপাড়া, জগদ্দল ও আমডাঙায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান। স্থানীয় থানার সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর হিংসায় শাসক ও বিরোধী দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরের তরফে।

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা