প্রথমার এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীয়ের নাম, অভিযুক্ত স্বামী!

Share:

নিজস্ব প্রতিনিধি, হাঁসখালি: স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। প্রথমা স্ত্রীয়ের এনুমারেশন ফর্মে বাংলাদেশি মহিলাকে দ্বিতীয় স্ত্রীয়ের পরিচয় দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নদিয়ার হাঁসখালির শ্যামনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা অশোক রায়। তার বিরুদ্ধে বিডিও অফিসে অভিযোগ দায়ের হয়েছে।

সূত্রের খবর, অশোক রায়ের প্রথম স্ত্রী ঊষা রায়। স্বামীর ক্রমাগত অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। দুজনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। কিন্তু ওই যুবক এক বাংলাদেশি যুবতীকে বিয়ে করেন বলে জানান প্রতিবেশীরা। প্রথমা স্ত্রীয়ের এপিক নম্বর চুরি করে তাঁর পরিচয় দিয়েই দ্বিতীয় স্ত্রীয়ের নাম নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রথমা স্ত্রীয়ের অভিযোগ, এনুমারেশন ফর্ম নিতে গিয়ে জানতে পেরেছেন, সেই ফর্ম তাঁর স্বামী নিয়ে গিয়ে জমাও করেছেন। তাঁর এপিক নম্বর, নাম, বয়স, ঠিকানা ব্যবহার করে অন্যজনের ফর্ম জমা করা হয়েছে।  তাঁর ছবি দিয়েই সতীনের পরিচয় করানো হয়েছে। প্রথমার দাবি, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে ঘর ছেড়েছিলেন। বর্তমানে সোনারপুরে পরিচারিকার কাজ করে অন্ন সংস্থান করেন। স্বামীর দ্বিতীয় বিবাহের কথা কিছুদিন আগেই জানতে পেরেছেন।

অশোক রায় ও বিউটি রায় বাড়িতে না থাকায় তাঁদের পাওয়া যায়নি। অশোকের পরিবার জানায়, এই ধরনের কাজ অত্যন্ত ভুল।প্রথমা স্ত্রীর এপিক নম্বরে দ্বিতীয় স্ত্রীর ছবি ব্যবহার করেছে অশোক। বিএলও বিশ্বজিৎ বরও জানিয়েছেন, দুজনের এপিক নম্বর এক হলেও ছবি আলাদা। বিষয়টি নজরে এসেছে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস