কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বধূকে খুনের চেষ্টা স্বামী ও শাশুড়ির

Share:

 

নিজস্ব প্রতিনিধি: কন্যা সন্তান হওয়া পাপ! এখনও সেই মানধাতা আমলের চিন্তাভাবনা রয়েছে কিছু মানুষের মধ্যে। যার ফলে নৃশংস ঘটনা ঘটছে দিনের পর দিন। কেন পরপর দু’বার কন্যা সন্তান হয়েছে এই অভিযোগে শাশুড়ি এবং স্বামী মিলে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল।

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার বিনপাড়া এলাকাতে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে অলোকা মন্ডল বাড়িতে রান্না করছিলেন সেই সময় তাঁর শাশুড়ি অহল্যা মন্ডল, অলোকার ওপরে চড়াও হয়ে মারতে থাকে। পিছন থেকে ধারালো হাঁসুয়া দিয়ে মাথাতে কোপ মারে তাঁর স্বামী গোপাল মন্ডল। রক্তাক্ত অবস্থায় অলোকা মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার খবর জানতে পেরে অলোকার বাড়ির লোকেরা জানতে পেরে বিনপাড়াতে আসে এবং দেখে অলোকা আহত অবস্থায় পড়ে রয়েছে। তাঁকে সেখান থেকে উদ্ধার করে রাতেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

উল্লেখ্য, অলোকার একটি ১ বছর ৬ মাস এবং একটি ৮ মাসের কন্যা সন্তান রয়েছে। পরপর কেন দুটি কন্যা সন্তান হল এই নিয়ে শাশুড়ি এবং স্বামী, অলোকা মন্ডলকে প্রায় মারধর করত। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটে। পুলিশ অলোকার স্বামী এবং শাশুড়ির খোঁজে অনুসন্ধান শুরু করেছে।

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী