আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে দাঁড়িয়েছিলেন স্বামী-স্ত্রী, ফলপ্রকাশ হতে অবাক এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন স্বামী-স্ত্রী। স্বামী দাঁড়িয়েছিলেন গ্রামসভায়, আর স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা পরিষদে। মঙ্গলবার ফলপ্রকাশ হতে অবাক হয়ে গেলেন এলাকার মানুষজন। ভোট গণনার পর দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেই জয়ী হয়েছেন। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুকলাপাড়া গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে।

সুকলাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা লতিফুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফিরোজা নুর পাটোয়ারী। পঞ্চায়েত ভোটে দুজনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। লতিফুল দাঁড়িয়েছিলেন খয়েরবাড়ির ১৭৯ নম্বর বুথে। আর ফিরোজা নুর পাটোয়ারী দাঁড়িয়েছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ২৩ নম্বর আসনে। মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় লতিফুল এবং ফিরোজা দুজনেই জয়ী হয়েছেন। চম্পাগুড়ি ও সুলকপাড়া গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী সীমা কেরকেট্টাকে হারিয়ে ফিরোজা নুর জয়ী হয়েছেন ৬৫০০ ভোটে। স্বামী-স্ত্রী দুজনেই জয় পাওয়ায় উচ্ছ্বসিত এলাকার মানুষজন। সেই সঙ্গে কিছুটা অবাকও।

ভোটে জয়ী হওয়ার পর দুজনেই এই জয়কে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তা দেখেই গ্রামের এবং চা বাগানের মানুষ, আমাদের ভোট দিয়েছেন। এই দম্পতি আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চান বলে জানান।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ