ছিনতাইয়ের গল্প সাজানো? হাওড়ায় মহিলা খুনে গ্রেফতার স্বামী

বুধবার থেকে টানা জেরার পর বৃহস্পতিবার সকালে প্রকাশ কুমারকে গ্রেফতার করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার বাগনানে মহিলাকে খুনের (Murder) পিছনে রয়েছে স্বামী প্রকাশ কুমারের (Prakash Kumar) হাত? অন্তত পুলিশের সন্দেহ তেমনটাই। বুধবার বাগনানের (Bagnan) মহিষরেখা ব্রিজের কাছে রিয়া কুমারীকে দুষ্কৃতীরা খুন করে বলে দাবি করেন তাঁর স্বামী প্রকাশ কুমার। কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় প্রকাশের উপর। তদন্তে নেমে ঘটনার একমাত্র সাক্ষী রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু প্রকাশের বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য ঝাড়খণ্ডের রিয়া কুমারী পেশায় ইউটিউবার ছিলেন। প্রাথমিক অনুমান ইউটিউব থেকে রোজগার হওয়া টাকা নিয়ে রিয়ার সঙ্গে প্রকাশের ঝামেলা ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রকাশকে হাওড়ার বাগনান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এদিনই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ।

অন্যদিকে মৃত ইউটিউবার রিয়া কুমারীর পরিবারের দাবি, প্রকাশ তাঁদের মেয়েকে পরিকল্পনা করে খুন করেছেন। রিয়ার হত্যাকাণ্ডে তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। এর আগেও স্ত্রী রিয়াকে খুনের হুমকি দিয়েছে প্রকাশ। এমনকি মারধরও করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল রিয়াকে। তা না হলে এভাবে কানের পিছন থেকে বুলেট ফুঁড়ে যেতে পারে না। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার থেকে টানা জেরার পর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে তোলা হবে।

অন্যদিকে রিয়া কুমারীর দেহের ময়নাতদন্তের পাশাপাশি করা হবে ফরেনসিক পরীক্ষাও। বৃহস্পতিবার দুপুরের মধ্যে রিয়ার দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। যদিও অভিযুক্ত প্রকাশ কুমার বৃহস্পতিবার দাবি করেছেন, তিনি রিয়াকে খুন করেননি।

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?