স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির, শিউড়ে ওঠা ঘটনা উত্তরপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া : উত্তরপাড়ার ভদ্রকালীতে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় হুগলির এক হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, বুধবার সকালে হুগলির একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলা ও তাঁর মেয়ের মৃতদেহ। মৃতরা পায়েল চট্টোপাধ্যায় (২৫) ও অদ্রিতা চট্টোপাধ্যায়(৪)। দুজনেই রক্তাক্ত অবস্থায় গড়ে পড়েছিল। কাশীনাথ চট্টোপাধ্যায় (৩২) তাঁদের হত্যা করে নিজেকেও শেষ করার চেষ্টা চালিয়েছে।

পরিবার সূত্রের খবর, কাশীনাথ চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ভদ্রকালী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ওই দম্পতির দুটি সন্তা। বড় মেয়ে সৃজিতা চট্টোপাধ্যায় (৭) মামারবাড়িতে থাকে। কাশীনাথ চট্টোপাধ্যায় একটি কারখানায় কর্মরত। পায়েলের বাড়িতে তাঁর মা মামনি চট্টোপাধ্যায়ও ছিলেন। বুধবার সকালে তিনিই মেয়ে ও নাতনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই দ্রুত খবর দেয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। তাঁরাই তিনজনের দেহ উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেল মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থা স্বামীর। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, প্রথমে স্ত্রী ও মেয়েকে ছুরি দিয়ে খুন করা হয়। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ঘরেই ৩জন পরেছিলেন। মৃতার মা জানিয়েছেন, তাঁকে রোজ কাশীনাথবাবু ডাকতে যেতেন। এদিন না আসায়, তিনি নিজে গিয়েছিলেন মেয়ের ঘরে। সেখানে গিয়ে বিষয়টি জানতে পারেন। তবে দুজনের মধ্যে কোনো অশান্তি হয়নি বলেই জানিয়েছেন তিনি।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে