স্ত্রীকে খুন করার ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী স্বামী

শনিবার ভোরে স্ত্রীকে খুন করার পর ওইদিন সন্ধ্যায় রেললাইনের পাশ থেকে সেরাজুলের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে খুন করার ২৪ ঘণ্টার মধ্যে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। শনিবার সন্ধ্যায় মালদহের শ্রীপুর রেলস্টেশনের ৫০০ মিটার দূরে এক রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অচেনা দেহ পড়ে থাকতে দেখে তাঁরা খবর দেন রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেল পুলিশ  দেহ উদ্ধার করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সেরাজুল হক। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। উল্লেখ্য শনিবার সাত সকালে মালদা জেলার চাঁচল থানার সামসি কান্ডারন এলাকায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি। তাঁর বয়স ৪০ বছর। শনিবার সকালে স্থানীয়রা মেঝেতে পড়ে থাকতে দেখেন মহিলার রক্তাক্ত দেহ। এমন নৃশংস ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছিল চাঞ্চল্য। স্ত্রীকে খুন করার পর স্বামী সেরাজুলের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তার ২৪ ঘন্টা যেতে না যেতে রেললাইনের পাশ থেকে উদ্ধার হল সেরাজুলের দেহ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রায়শই সেরাজুল ও তার স্ত্রী শুকতারার মধ্যে অশান্তি লেগেই থাকত। তাদের চার সন্তান রয়েছে। যাদের মধ্যে তিন ছেলে এবং এক মেয়ে। মেয়েটি নাবালিকা। ছেলেরা বাইরে কাজ করেন। ছেলেদের সাহায্যে এবং শুকতারা বিবি নিজে কাজ করে সংসার চালাতেন। সেরাজুল হক কোনও কাজ করত না বলে স্থানীয়দের একটি অংশ জানায়। আর এই কাজ না করা নিয়েই মূলত তাদের মধ্যে অশান্তি ঝগড়া চলত।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের