দমদমে মহিলার রহস্যমৃত্যু! ছেলের সামনেই মাকে শ্বাসরোধ করে খুন, নেপথ্যের কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : দমদমে ছাতাকলে মহিলার রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার হল মহিলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নাগেরবাজার থানার পুলিশ। দাম্পত্যকলহ বা পারিবারিক বচসার জেরে খুন বলে মনে করা হচ্ছে। মৃতার স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতের নাম বিউটি বোস। ছেলের সামনেই মাকে শঅবাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, দমদমের ছাতাকল এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অমিত বোস নামে এক ব্যক্তি। দশ বছরের সন্তান রয়েছে তাঁদের। স্বামী স্ত্রীয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। দুজনের মধ্যে ঝামেলা প্রায়ই চলত। সেই বচসার জেরেই খুন হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর থেকেই খোঁজ নেই স্বামীর। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নাগেরবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে বিউটি বোসের। আরজি কর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

জানা গিয়েছে, ছাতাকলের এক দোতলায় বাড়ি ভাজা নিয়ে ছিলেন ওই দম্পতি। দুজনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। সেই বচসার আওয়াজ পেতেন স্থানীয়রা। অভিযোগ, বিগত ২ মাস, স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। সকলের নজর এড়িয়ে বাড়ি থেকে পালিয়েও যায় সে। বাড়ি থেকে বের হওয়ার সময় টাকা পয়সাও নিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। মাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেছিল বছর দশের ছেলে। সেই চিৎকার শুনেই ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরে এসে দেখে ঘরেই পড়ে রয়েছে গৃহবধূ। খবর যায় নাগেরবাজার থানায়। মৃতার পরিবারের পক্ষ থেকে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১০ বছরের ছেলের জবানবন্দীও নেওয়া হয়েছে। ঘটনার সময় সে বাড়িতে ছিল। তাই সে কি দেখেছে, সবটাই জানতে চাইছে পুলিশ।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ২

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড