বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রীকে কুপিয়ে খুন

স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই কথা জেনে ফেলায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই কথা জেনে ফেলায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের পারুলিয়া উপকূল থানা এলাকায়।  এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম জাসমিনা বিবি। অভিযুক্ত স্বামীর নাম খালেক মোল্লা। মৃত মহিলার ছেলে নাজিবুল মোল্লা বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মেঝেতে তাঁর মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এই ঘটনায় হতভম্ব হয়ে যান তিনি। এর পর প্রতিবেশীদেরকে বিষয়টি জানান। প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তার পর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই জাসমিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত খালেক মোল্লা। পুলিশের তরফে জানানো হয়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পলাতক খালেকের খোঁজ চলছে। মৃত মহিলার ছেলে নাজিবুল একটি কারখানায় কাজ করেন। প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যান। বাড়িতে ফিরে আসেন সন্ধ্যায়। এই ঘটনার পর পুলিশ নাজিবুলকে জিজ্ঞাসাবাদ করে। নাজিবুলকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেলের মধ্যে কোনও এক সময় খুন করা হয়েছে জাসমিনাকে। জানা গিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন খালেক মোল্লা। সেই সম্পর্কের কথা জেনে ফেলে স্ত্রী জাসমিনা। আর তা নিয়েই সংসারে চলত অশান্তি। পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় নিজের স্ত্রীকে সেই কারণেই খুন করে খালেক। খুন করার পর  থেকে অভিযুক্ত বেপাত্তা বলে মনে করছেন তদন্তকারীরা।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের