ঘুমের মধ্যেই বৃদ্ধকে কুপিয়ে খুন, ভয়ঙ্কর কাণ্ড মালদহে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির মধ্যে ঘুমাচ্ছিলেন বৃদ্ধ। আর তখনই কুপিয়ে খুন হলেন তিনি । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে  মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি । নিহত ব্যক্তি হলেন ৭৫ বছরের জসিমুদ্দিন।

শুধু বৃদ্ধ নন ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা। সেইসঙ্গে তদন্ত শুরু করেছে  হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির বারান্দায় জসিমুদ্দিন এবং সাহেনা একসঙ্গে ঘুমাচ্ছিলেন। আর তখনই বেশ কয়েকজন মিলে তাদের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালায়। তাঁদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ততক্ষণে প্রাণ হারান জসিমুদ্দিন।

 কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ ।

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ