Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে ৯৯.৭১। এদিনের ফলপ্রকাশের পরে অত্যন্ত খুশি প্রথম স্থানাধিকারী। এবার এককভাবে অভিরূপই প্রথম স্থান অধিকার করেছে।

নিজের রেজাল্ট নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন অভিরূপ। তিনি বলেছেন, এই ফল প্রত্যাশিত ছিল। তবে এত বেশি ভালো হবে তা ভাবতে পারেনি। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। মাধ্যমিকের জন্য শিক্ষকদের কাছে পড়াশোনা করেছে। তবে বেশির ভাগটা নিজের ওপরেও ভরসা করেছিল সে। এই সাফল্যের জন্য অভিরূপ নিজের মাকে কৃতিত্ব দিয়েছে। সে বলেছে, তাঁর বাবা নেই। মাই সবদিকে খেয়াল রেখেছেন। কোনওদিন কিছু প্রয়োজন হলেই মা আগাম নিয়ে আসতেন। মা তাঁর পড়াশোনার ওপরে খেয়াল রেখেছিলেন। করোনার সময়ে বাবাকে হারিয়েছিল অভিরূপ। তারপর  থেকেই পড়াশোনায়  ডুবে গিয়েছিল অভিরূপ। নিজের পায়ে দাঁড়ানোর জেদ চেপে গিয়েছিল। পড়াশোনাই একমাত্র ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল। তারফল পেয়েছে হাতেনাতে। প্রথম স্থানাধিকারী হিসেবে ছেলের নাম ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন মা। নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অভিরূপের স্বপ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। সেই কারণে সায়েন্স নিয়ে পড়তে চায় সে। 

দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনিও দ্বিতীয়স্থান অধিকার করেছেন এককভাবে। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছেন ৩ জন। তৃতীয় স্থান অধিকার করেছেন তাঁরা। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। ২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছে। এবারের মেধা তালিকায় স্থান পেয়েছেন ১৩১জন। তবে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গ। পাশের হারে শীর্ষে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয়স্থানে কলকাতা। 

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

পুলিশি জেরায় লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে