‘‌বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আমাকে আসতেই হবে’‌, ব্যারাকপুরে আত্মবিশ্বাসী মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্দলে ভোটপ্রচারে নরেন্দ্র মোদি। জয় মা, জয় মা কালি বলে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। শেষ দিনের ভোট প্রচারেও মোদির মুখে শোনা যায় ‘পাল্টানো দরকার।‘

বাংলায় বিজেপিই আসছে

‘সকাল সকাল আমাকে আশীর্বাদ দিতে এসেছেন বহু মানুষ। প্রতি সভা বা রোড শোয়ে রাস্তার দু’পাশে মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত। কল্পনা করতে পারিনি এত ভালবাসা পাব। এই ভোটে আমার এটাই শেষ সভা। গোটা রাজ্যে মানুষের যা মেজাজ দেখেছি তাতে নিশ্চিত ৪ মের পরে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আসতেই হবে।’

পরিবর্তনের ডাক

‘১৮৫৭ সালে এই ব্যারাকপুরে স্বাধীনতার প্রথম লড়াই শুরু হয়েছিল। এই মাটিই শক্তি জুগিয়েছিল। এই মাটি ফের বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে। তাই এখন একটাই ধ্বনি, পাল্টানো দরকার।’

ক্লান্ত হইনা

এবারে বাংলায় এসে কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এত গরম, রোদ সত্ত্বেও আমি ক্লান্ত হইনি। এবারের নির্বাচন আমাকে অন্য অনুভব দিয়েছে।

তৃণমূলকে তোপ

‘এ বার ভোটে এক বারও মা-মাটি-মানুষের কথা বলেনি তৃণমূল। যে স্লোগান নিয়ে সরকার গড়েছিল, আজ তাই ভুলে গিয়েছে তৃণমূল। ১৫ বছরের উন্নয়নের কোনও রিপোর্ট কার্ড দেখাতে পারেনি।’

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ

পূর্ব ভারতের উন্নতি হলেই ভারতের উন্নতি হবে। সেই কারণে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের উন্নতি হওয়া প্রয়োজন। অঙ্গ মানে বিহার, কলিঙ্গ মানে ওড়িশায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে। এবার বঙ্গ অর্থাৎ বাংলার পালা।

মোদীর প্রতিশ্রুতি

‘বিজেপি এলে কনটেন্ট ক্রিয়েশনের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে। স্কুলে স্কুলে কনটেন্ট ক্রিয়েশনের কোর্স পরানো হবে।’

নারী সুরক্ষা

মহিলাদের জন্য কিছুই করেনি তৃণমূল। চারিদিকে গুন্ডারাজ চলছে। তৃণমূল আমলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহিলাদেরই। তাই ভোট দিতে যাওয়ার আগে সেইসব গুণ্ডাদের মুখ মনে করবেন যারা তৃণমূলের নামে আপনাদের অত্যাচার করে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা