‘বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে নেব’, রেখা পাত্রের হুমকিতে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : বুলডোজারের পরে এবার ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকির অভিযোগ হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে। ভোট দিতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সন্দেশখালির পাত্র পাড়ার ১৭২ নম্বর বুথে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি নিজে ওই বুথের ভোটার। ভোট দিতে ঢোকার সময়ে তৃণমূলের দিকে নিশানা করে বলেছেন ছাল ছাড়িয়ে নেব।

বুধবার সকালে নদীপথে ভান্ডারখালি থেকে রওনা দিয়েছিলেন রেখা পাত্র। নির্দিষ্ট সময়ে সন্দেশখালিতে নিজের বুথে গিয়ে ভোট দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালি বিধানসভার কর্নেখালিতে ১৭২ নম্বর বুথের ভোটার তিনি। এদিন নদী পেরিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোট দিতে ঢোকার সময়ে তিনি বলেন, বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে নেব। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভোট প্রচারে গিয়ে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল রেখা পাত্রকে। 

ভোটপ্রচারের সময়ে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি শোনা গিয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। টিকিট পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করেছেন তিনি। সেই প্রচার করার সময়ে তাঁর মুখে শোনা গিয়েছিল ‘বুলডোজার’-র কথা। সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, বুলডোজার চালিয়ে রক্তাক্ত করা হবে। কিন্তু সেই রক্ত বাইরে বের হবে না। অঙ্গ-প্রত্যঙ্গ খুলে বিক্রি করার সাজা কী হতে পারে তা বুঝিয়ে দেওয়া হবে। এবার বুধবার ভোট দিতে ঢোকার সময় সেই রকম হুমকি দিতে শোনা গিয়েছে। এদিন তিনি বলেছেন, বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে নেওয়া হবে। 

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের