আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খোলা আকাশের নিচে হচ্ছে আইসিডিএসের রান্না, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি: খোলা আকাশের নিচে হচ্ছে আইসিডিএস সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশু এবং মায়েদের জন্য রান্না হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। এমনই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সি নগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারে।

স্থানীয় সূত্রে খবর, এই সেন্টারের নিজস্ব কোন ঘর নেই। খোলা আকাশের নিচে ১৯ বছর ধরেই চলছে এই সেন্টার। টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে হয় রান্না। কাট পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তৈরি হচ্ছে শিশুদের জন্য রান্না। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বিগত তিনদিন আগেই এই এলাকায় আইসিডিএস সেন্টার গুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক। তারপরও এই ছবির কোন বদল হয়নি বলেই অভিযোগ। অন্যদিকে আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান,  এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। যদি কেউ কোন অভিযোগ জানায়, তবে অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব। পাশাপাশি এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এ বিষয়টি প্রধানের দেখা উচিত। তবে বাচ্ছাদের কথা ভেবে সেই দিকে নজর দেখার আশ্বাস দেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ