কয়লা, লোহা পাচার হলে বালিতে বাঁধা কেন? পুলিশকে ঘিরে বচসা, ধৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যতই হোক অবৈধ, তবুও ছোট ডালা অটো, ট্রাক্টরে করে করতে দিতে হবে বালি পাচার। এই দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়িচালকেরা। এর জেরে ৭ জন গাড়ি চালকে গ্রেফতার করেছে পুলিশ।

বালি পাচার রুখতে অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু তার পরেও চোরাগোপ্তা ছোটগাড়িতে এই বালি পাচার চলছিল। বিশেষ করে ডিসেরগড়ের দামোদর তিরে রক্তা, হাতিনল ঘাট এলাকা থেকে বালি তোলা হয়। অথচ, পশ্চিম বর্ধমান জেলায় এই ঘাটগুলিতে বৈধ বালি তোলার অনুমতি নেই। তবু অবৈধভাবে ছোট গাড়িতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে কুলটিতে। এই পাচার আটকে দিয়েছে পুলিশ। এর ফলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গাড়ি চালকেরা।

বিক্ষোভকারীদের দাবি, কর্মসংস্থান নেই। তাই বালি পাচারের কাজ করতে দিতে হবে। যদি কয়লা, লোহাপাচার চলে , তাহলে বালি পাচারও করতে দিতে হবে। এই দাবি তুলে সাঁকতোড়িয়া পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গাড়ি চালকেরা। এরপর বিক্ষোভ দেখানোর জন্য সাত গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে তুললে তাদের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনার পর আরও তৎপর পুলিশ-প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হচ্ছে, কোনও অবৈধ পাচার চলবে না। বালি পাচার রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান