‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বিজেপি তাঁদের নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছে। ক্ষমতায় এলে এটি চালু করা হবে বলে জানিয়েছে তাঁরা। এই অভিন্ন দেওয়ানি বিধি এলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসী সমাজ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভায় সতর্কবার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আদিবাসী সমাজকে সতর্ক করে তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এসে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বলেছে। এই বিধির মাধ্যমে জোর করে চাপিয়ে দেওয়া হবে, কোন ধর্ম পালন হবে, কী খাবার খাওয়া হবে। আদিবাসী সমাজের মানুষই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যে মাটির জন্য বাংলার বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, নবজাগরণের পথ দেখিয়েছিলেন, বশ্যতা স্বীকার করেনি, দিল্লি থেকে সেই মাটিকে পরিচালনা করতে চাইছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন অভিষেক। বলেছেন, অমিত শাহ ভয় দেখাচ্ছেন। ২৩ তারিখ ঘরে থাকার কথা বলছে। না হলেই জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে। শাহকে নিশানা করে বলেছেন,  গুজরাটের কোনও গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখাতে পারে এমন সাহস ভারতের মাটিতে হয়নি। সাহস থাকলে ৪ তারিখ কলকাতায় থাকবেন। দেখা হবে। তিনি আরও একধাপ সুর চড়িয়ে বলেছেন, এবার শুধু রবীন্দ্র সঙ্গীত নয়, ব্লকে ব্লকে ডিজে বাজবে। যাঁরা যে ভাষা বোঝে, তাঁকে সেই ভাষায় জবাব দিতে জানেন তিনি। তালিকা তৈরি রয়েছে, ব্লক ও পঞ্চায়েত ধরে ধরে জবাব দেওয়া হবে। ৪ তারিখ হিসেব হবে, কে জিতবে। মানুষের ক্ষমতায় কাছে কারও ক্ষমতা টেকে না।

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক