‘জোড়াফুলে বোতাম টিপলে দিল্লি-গুজরাটে ভূমিকম্প হবে’, হাঁসন থেকে বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাঁসন: জোড়াফুলে বোতাম টিপলে ভূমিকম্প হবে দিল্লি ও গুজরাটে। আসন্ন নির্বাচনে লাইনে দাঁড়িয়ে লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। আজ শনিবার (৪ এপ্রিল) বীরভূমের হাঁসন বিধানসভা আসনের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এভাবেই বিজেপিকে জবাব দেওয়ার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে ভালবাসেন।  নোটবন্দির নামে, গ্যাসবন্দি, ভোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করাতে ভালবাসেন। এবার ঝড়-জল যাই হোক,তারমধ্যে দাঁড়িয়ে জোড়াফুলে ভোট দেওয়ার কথা বললেন অভিষেক।

হাঁসন বিধানসভার মানুষদের তিনি আশ্বাস দিয়েছেন, নিজের লোকসভা কেন্দ্রকে যেভাবে তিনি আগলে রেখেছেন, সেইভাবে হাঁসনকেও আগলে রাখবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা বলা হয়েছে। মাঠে-ময়দানে-সংসদে-আদালতে এসআইআর নিয়ে লড়াই করেছে তৃণমূল। প্রতিদিনই আবেদনপত্র জমা পড়ছে। তাঁর অভিযোগ, বিজেপি কোথাও জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন মানুষ। তৃণমূল জিতলে অধিকার থাকবে। 

অভিষেকের কথায়, ‘এবারের লক্ষ্য বিজেপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা’। এদিনও তৃণমূলের অঙ্গীকারের কথা তুলে ধরেন অভিষেক। পানীয় জলের সমস্যা থেকে শুরু করে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদির প্রতিশ্রুতি দেন। এদিন বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফয়জুল হক (কাজল শেখ)-এর সমর্থনে তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে জনসভা করেন তিনি। কাজল শেখকে জেতানোর কথা বলেছেন তিনি। এই কাজল শেখও বিচারাধীনের তালিকায় ছিলেন বলে জানালেন অভিষেক। পরিকাঠামোগত উন্নয়ন সহ হাসপাতাল বিভিন্ন একাধিক উন্নয়নের কথা তুলে ধরেছেন তিনি। হাঁসনে বিজেপির প্রার্থী সহ নেতাদের চ্যালেঞ্জ করেছেন তাঁদের রিপোর্ট কার্ড নিয়ে আসার। হাঁসনে বসেই মাঠের বাইরে পাঠানোর কথা বলেছেন তিনি। 

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল