মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। মাত্র তিন মাসের ব্যবধানে আবারও চাঞ্চল্য ছড়াল দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে। বুধবার সকালে আইআইটি খড়্গপুরের কর্মী-আবাসন থেকে এক তরুণ অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম দীপক রেড্ডি (২৫)। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি হায়দরাবাদে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ আইআইটি ক্যাম্পাসের ২বিআর-১৪ নম্বর স্টাফ কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই কোয়ার্টারে দীপক রেড্ডি একাই থাকতেন। প্রাথমিক তদন্তে এটি অস্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হলেও, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

এই ঘটনায় ফের প্রশ্নের মুখে আইআইটি খড়গপুরে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। গত ২৮ এপ্রিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া সোহম হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তারও আগে, ১৮ এপ্রিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিং দোডিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ছাত্রাবাসের নিচ থেকে। সব মিলিয়ে গত ১৯ মাসে আইআইটি খড়্গপুরে ৯ জন পড়ুয়া এবং এক জন অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য-সহায়তা এবং নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের