বন্ধ মিলনোৎসব, তবুও ইছামতিতে হল দু’দেশের প্রতিমা বিসর্জন

উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাকি দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য জগতবিখ্যাত। কারণ একমাত্র টাকির ইছামতি নদীতেই দুর্গা বিসর্জনের সময় দেখা যায় দুই বাংলার মিলনোৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাকি দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য জগতবিখ্যাত। কারণ একমাত্র টাকির ইছামতি নদীতেই দুর্গা বিসর্জনের সময় দেখা যায় দুই বাংলার মিলনোৎসব। প্রতি বছরের মত এবারেও দুই বাংলার দুর্গা প্রতিমার বিসর্জন শুরু হল ইছামতী নদীর গর্ভে। তবে শুক্রবার দেখা মিলল না দুই দেশের মিলন উৎসবের। করোনা সংক্রমণ রুখতে আগে থেকেই দুই দেশের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। তবে মিলন উৎসব বন্ধ থাকলেও প্রতিমা রীতি মেনে প্রতিমা বিসর্জনে ছেদ পড়েনি। মাঝ নদীতে নৌকায় করে প্রতিমা বিসর্জন হল প্রথা মাফিক।

করোনা স্বাস্থ্যবিধি মেনেই দুই বাংলার মানুষ টাকির ইছামতি নদীতে দুর্গা প্রতিমার নিরঞ্জন দিচ্ছে বলে জানিয়েছে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন। টাকি পূর্ব জমিদার বাড়ির প্রতিমাই এখানে প্রথম নিরঞ্জন করা হয়। এটাই ৩০০ বছরের প্রথা। সেই প্রথা মেনেই শুক্রবার দুপুরে টাকির ইছামতির ঘাটে প্রথমে নিয়ে আসা হয় টাকি-পূর্বের জমিদারবাড়ির দুর্গা প্রতিমা। প্রাচীন প্রথা মেনেই ২৬ জন বেয়ারা টাকি-পূর্বের জমিদারবাড়ির প্রতিমা কাঁধে করে নিয়ে এসে দুই বাংলার মিলনস্থল, ইছমতীর গর্ভে বিসর্জন করেন। এরপর একে একে দুই বাংলার দুর্গা প্রতিমা বিসর্জন শুরু হয়। ওপার বাংলার প্রতিমাও অপেক্ষায় থাকে টাকি জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হওয়া পর্যন্ত, এটাই প্রচলিত রীতি।

টাকির ইছামতি ঘাটে প্রতিমা বিসর্জন দিতে হলে আগে থেকে নাম নথিভূক্ত করতে হয় পুজো কমিটি বা বাড়ির পুজোগুলিকে। এবার সেই নিয়ম পালন হয়েছে। সিরিয়াল নম্বর ধরেই একের পর এক প্রতিমা নৌকায় তোলা হয়েছে। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শনার্থী। যদিও এবার জমায়েতে নিষেধাজ্ঞা ছিল। তবে সেই নিষেধাজ্ঞা, করোনা স্বাস্থ্যবিধি মেনেই দুই বাংলার উৎসাহী মানুষ-জন ইছামতী নদীতে একসঙ্গে দুই দেশের প্রতিমা নিরঞ্জনের সাক্ষ্য হতে জমায়েত করেছেন এদিন। কোনও রকম অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে ইছামতির জলে টহল দিয়েছে ভারতের বিএসএফ এবং বাংলাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র জওয়ানরা। ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারাও।

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র