চলতি মাসেই রানাঘাটে সভা অভিষেকের, নজরে মতুয়া ভোটব্যাঙ্ক

মতুয়াদের শিবির পরিবর্তনের ইঙ্গিত মিলেছে পুরনির্বাচনে। এই অবস্থায় অভিষেক রানাঘাটে গিয়ে মতুয়াদের কী বার্তা দেন সেইদিকেই সকলে তাকিয়ে থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিকারীদের শহরে দাঁড়িয়ে তাঁদের নাম না নিয়েই তাঁদের তুলোধনা করে এসেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এবার চলতি মাসেই তিনি সভা করতে যাচ্ছেন নদিয়া(Nadia) জেলার রানাঘাটে(Ranaghat)। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ ডিসেম্বর তিনি সেই সভা করবেন নদিয়া জেলার এই অন্যতম মহকুমা শহরে। পঞ্চায়েত নির্বাচনের আগে রানাঘাটের বুকে এই সভা রাজনৈতিক ভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কেননা উনিশের লোকসভা ভোট ও একুশের বিধানসভা নির্বাচনে রানাঘাট মহকুমা এলাকায় বড় জয়ের মুখে দেখেছিল বিজেপি(BJP)। নেপথ্যে ছিল মতুয়াদের(Matua) সমর্থন। কিন্তু চলতি বছরের প্রথমদিকে হওয়া পুরসভা নির্বাচনে রানাঘাট মহকুমায় কার্যত দাঁতটাও ফোটাতে পারেনি বিজেপি। সবকটি পুরসভাতেই জয়ী হয় তৃণমূল। যা কার্যত মতুয়াদের শিবির পরিবর্তনের ইঙ্গিতই তুলে ধরেছে। এই অবস্থায় রানাঘাটে গিয়ে অভিষেক মতুয়াদের কী বার্তা দেন সেইদিকেই সকলে তাকিয়ে থাকবেন।

আরও পড়ুন সিঙ্গেল মাদার ও পুরুষেরাও এবার থেকে স্বাস্থ্যসাথীর আওতায়

মতুয়াদের প্রথম দাবি, তাঁদের নাগরিকত্ব। কার্যত এই নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে আর এনআরসি ও সিএএ লাগু করার আশ্বাস দিয়েই বিজেপি মতুয়াদের ভোট আদায় করেছিল উনিশের লোকসভা আর একুশের বিধানসভা নির্বাচনে। কিন্তু মোদি সরকার এখনও মতুয়াদের নাগরিকত্ব প্রদান করার বিষয়ে কার্যত কিছুই করে উঠতে পারেনি। কেননা এনআরসি আর সিএএ লাগু করার আইনই এখনও প্রণয়ন করে উঠতে পারেননি তাঁরা। এই অবস্থায় তৃণমূলও মতুয়ামহলে পালটা প্রচার শুরু করেছে যে, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে চাইছে। তৃণমূলের এই দাবির বিরুদ্ধে পাল্টা কোনও প্রচারও শুরু করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা কার্যত পরিষ্কার বুঝতে পারছেন যে, চটজলদি কিছু না করলে ২০২৪ এর লোকসভা নির্বাচনের সময়ে মতুয়াদের ভোট আর বিজেপির দিকে একচেটিয়া ভাবে নাও থাকতে পারে। এর মধ্যেই সেখানে সভা করতে যাচ্ছেন অভিষেক। কার্যত যা বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চলেছে।

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড