উন্মোচন হল রানি শিরোমণির পূর্ণাবয়ব মূর্তির

তাঁর প্রয়াণ দিবস ১৭ সেপ্টেম্বর,  বাংলা তারিখ অনুযায়ী ২ আশ্বিন। আজ, ২ আশ্বিন। তাই রানির পূর্ণাবয়ব মূর্তিটি এদিন উন্মোচন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পরে উন্মোচন হল রানি শিরোমণির (RANI SHIROMANI) পূর্ণাবয়ব মূর্তি। সোমবারে রানির মূর্তির আবরণ উন্মোচন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েষা রানী। আর্কাইভ রীতি অনুসরণ করে এই মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছিলেন কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাংশু দে। এদিন রানির মূর্তি ছাড়াও উদ্বোধন হয় বিদ্যালয়ের নব নির্মিত ভবনের।

রানি শিরোমণি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী। সম্ভবত তিনিই ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী। তাঁর প্রয়াণ দিবস ১৭ সেপ্টেম্বর,  বাংলা তারিখ অনুযায়ী ২ আশ্বিন। আজ, ২ আশ্বিন। তাই রানির পূর্ণাবয়ব মূর্তিটি এদিন উন্মোচন করা হয়।

সোমবার সকালে ঘোড়ার গাড়ি, ধামসা মাদল, পতাকা নিয়ে বিদ্যালয়ের উদ্যোগে একটি সুসজ্জিত শোভাযাত্রা হয়। ওই র‍্যালি বিদ্যালয়, কর্ণগড়, মেদিনীপুর শহর প্রদক্ষিণ করে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন প্রকাশিত হয় রানি শিরোমণি সম্পর্কিত গান ও ভিডিও। গানের কথা ও সুর দিয়েছেন অরুণাংশু দে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদন, বিদ্যালয়টি রানির নামাঙ্কিত হক।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূণ কুমার পড়িয়া, সমাজসেবী মিঠুন বারিক, শিক্ষিকা ও সঙ্গীত শিল্পী সুলগ্না চক্রবর্তী, শিক্ষক ও সংগীত শিল্পী প্রলয় বিশ্বাস প্রমুখ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের