‘মাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে’, উদ্বোধন হল জয় জোহার মেলা

ঝাড়গ্রাম ও দক্ষিণ দিনাজপুরেও আয়োজিত হয়েছিল জয় জোহার মেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১৫টি জেলার ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে শুরু হল ‘জয় জোহার’ (JOY JOHAR) মেলা। ২৮ জানুয়ারি থেকে এই মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই মেলায় থাকছে গান, নাচ সহ আদিবাসী শিল্প সংস্কৃতি। সেই সঙ্গে এই প্রকল্প থেকে প্রদান করা হচ্ছে বিভিন্ন সরকারি সুবিধা।   

অন্যান্য জেলার মতো শনিবার জয় জোহার মেলার আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাই স্কুল মাঠে। শুক্রবার রোহিনী বাজার এলাকায় মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে জয় জোহার মেলার উদ্বোধন করেন বিধায়ক ও  ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত। মেলায় সরকারি দফতরের বিভিন্ন স্টল রয়েছে। থাকছে পাতা নাচ,  আদিবাসী নৃত্য, চ্যাং নাচ প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, গোপীবল্লভপুর সার্কেলের সি আই মুকুল মিয়া, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ প্রমুখ।

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলায় জয় জোহার মেলা আয়োজিত হল হরিরামপুর ব্লকের এএসডিএম হাই স্কুল মাঠে।  মেলার উদ্বোধন করেন হরিরামপুরের বিডিও পবিত্রা লামা। উপস্থিত ছিলেন এক ঝাঁক প্রশাসনিক আধিকারিক। সিধু কানু ও ভারতমাতার ছবিতে মাল্যদানের মাধ্যমে জয় জোহার মেলার শুভ উদ্বোধন করা হয়। ধামসা মাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের  উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের