চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ জেলায় ১০০ ছুঁল ডিজেলের দাম, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ৬ জেলায় ১০০ ছুঁল ডিজেলের (Diesel) দাম। এই দিনে ১৫ দিনে ১৩ বার। কলকাতার আগেই ডিজেলের দাম বেড়ে গেল ৬ জেলায়। মনে করা হচ্ছে, আগামী দুই দিনে কলকাতাতেও বাড়বে দাম। আর এতেই মাথায় হাত পড়েছে আমজনতার। দেখানো হয় বিক্ষোভ। ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন সাংসদ (MP) সুব্রহ্মম স্বামী। বলেছেন, এই ভাবে দাম বাড়িয়ে রাজস্ব আদায় আসলে জনগণের বিরোধী।

১৫ দিনে ১৩ বার দাম বেড়েছে জ্বালানির। ডিজেলে লিটার পিছু দাম বেড়েছিল ৯.২৩ টাকা। বর্তমানে কলকাতায় পেট্রোল (Petrol) ও ডিজেলের দাম যথাক্রমে ১১৪.২৮ টাকা ও  ৯৯.০২ টাকা। কলকাতার আগেই ডিজেলের দাম ১০০ ছোঁয়ার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণের তিনটি করে জেলা। উত্তরের দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার এবং দক্ষিণের মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়া জেলা আছে চূড়ান্ত মূল্যবৃদ্ধির এই তালিকায়। উল্লেখ্য, এই ছয় জেলার মধ্যে সবার প্রথমে দাম বেড়েছিল কোচবিহারে।

এখনও পর্যন্ত দার্জিলিঙে পেট্রোলের দাম ১১৫.৯৯, ডিজেলের দাম ১০০.৩৬। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ১১৫.৪৯, ডিজেলের দাম ১০০.০২। কোচবিহারে পেট্রোলের দাম ১১৫.৩৬, ডিজেলের দাম ১০০.০২। মুর্শিদাবাদে পেট্রোলের দাম ১১৫.৩৩, ডিজেলের দাম ১০০.০০। পুরুলিয়ায় পেট্রোলের দাম ১১৫.৪২, ডিজেলের দাম ১০০.০৯। কৃষ্ণনগরে পেট্রোলের দাম ১১৫.৩৬, ডিজেলের দাম ১০০.০৩।  

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস এদিন বিক্ষোভ দেখায় ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন- এর আঞ্চলিক দফতরে।

 

Published by:

Share Link:

More Releted News:

সন্দেশখালি করতে চাইছে হিঙ্গলগঞ্জকে, রেখা পাত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াল নারীশক্তি

বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য বিজেপির দুই প্রার্থী, গোষ্ঠীকোন্দল উঠল চরমে

নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ