বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য বিজেপির দুই প্রার্থী, গোষ্ঠীকোন্দল উঠল চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বঙ্গ–বিজেপির অঙ্গ শোভায় যে গোষ্ঠীকোন্দল এখনও রয়েছে তা বারবার সামনে এসেছে। এখন বাংলায় বিধানসভা নির্বাচনের মরশুম চলছে। হাতে আর তিনদিন বাকি। তারপরই প্রথম দফার নির্বাচন হবে। কিন্তু এখনও বিজেপির গোষ্ঠীকোন্দল থামল না। বরং তা পৌঁছে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও। মঞ্চে ওঠার সুযোগ পাননি এক প্রার্থী, আবার অন্য প্রার্থী সভার ত্রিসীমানায় আসেননি। এই ঘটনার পর থেকেই বিরোধীরা বলছে যে, বাঁকুড়ার বিজেপি শিবিরের অন্দরে থাকা গোষ্ঠীকোন্দল এখন জলের মতো পরিষ্কার। মোদির মঞ্চে জায়গা পাননি ওন্দার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অমরনাথ শাখা। নিচে থাকতে হল তাঁকে। আর মোদির জনসভায় ছিলেনই না শালতোড়ার বিজেপির প্রার্থী চন্দনা বাউরি।

এদিকে রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভায় প্রধানমন্ত্রীর মঞ্চে দলীয় প্রার্থীদের তুলে ধরার কথা ছিল। কিন্তু সেই মঞ্চে দেখা যায়নি ওন্দার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অমরনাথ শাখাকে। সভা শেষে নীচে দাঁড়িয়ে থাকা অমরনাথের অভিযোগ, ‘‌সাংসদ সৌমিত্র খাঁ আমাকে ‘মিসগাইড’ করেছেন। বারবার সৌমিত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাহায্য করেননি। আমাকে মঞ্চের গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি, নিরাপত্তারক্ষীরা অন্য পথ দেখিয়ে দেন। শেষে প্রধানমন্ত্রীর সভার মূল মঞ্চের নীচে দাঁড়িয়েই কাটাতে হয়।’‌ আর চন্দনা বাউরি জানান, সভায় উপস্থিত থাকার কোনও চিঠি পাননি। তবে আগে আসানসোলের সভায় তিনি ছিলেন। এখন বুথ প্রচার ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভা নিয়ে ব্যস্ত আছেন।

অন্যদিকে এমন গোষ্ঠীকোন্দল নিয়ে বিধানসভা নির্বাচনে কতটা সাফল্য আসবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। অমরনাথ শাখাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌সাংসদ সৌমিত্র খাঁ আমাকে ‘মিসগাইড’ করেছে। মঞ্চে ওঠার জন্য বারবার সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাহায্য মেলেনি। নিরাপত্তারক্ষীরা অন্য গেট দিয়ে যাওয়ার কথা বলেছিল। শেষ পর্যন্ত আমাকে নিচেই দাঁড়িয়ে থাকতে হয়।’‌ আর চন্দনা বাউরি বলেছেন, ‘‌এই সভায় থাকার জন্য আমাকে কোনও আমন্ত্রণপত্রই দেওয়া হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভা এবং এলাকায় বুথ প্রচার নিয়ে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম।’‌

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতার সভায় প্রার্থীরাই যদি অনুপস্থিত থাকেন বা মঞ্চে উঠতে গিয়ে হোঁচট খান তাহলে তার প্রভাব ভোটারদের ওপর যে ভাল পড়বে না সেটা মনে করছেন বিজেপির নীচুতলার কর্মীরা। এত বড় সভায় প্রার্থী মঞ্চে উঠতে না পারা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়াবে দলের। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রার্থীদের সমর্থনে সভা করলেন সেখানে মঞ্চের দুই প্রার্থীর অনুপস্থিতি বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে নিয়ে এসেছে বলেই মনে করছেন অনেকে।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?