দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না করে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি । এই আবহে এবার নির্বাচনে কেজরির দলকেই  সমর্থন করল  তৃণমূল কংগ্রেস। বলা বাহুল্য, এই প্রথম নয় । এরআগে ২০২০ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির পাশে থাকেছিল তৃণমূল । আর এবার দেখা গেল সেই একই চিত্র ।

সম্প্রতি  দিল্লির নির্বাচন নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষকে  প্রশ্ন করা হলে তিনি বলেন,’ আমরা আশা করব সেখানে আম আদমি পার্টির সরকার ফিরে আসুক । দিল্লির মানুষ বিজেপিকে পরাজিত করবে।  ‘ এখান থেকেই স্পষ্ট যে কংগ্রেস নয় দিল্লিতে  বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দলকেই  জয়ী হিসাবে দেখতে চায় তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। আর তাতে বেশ অসন্তুষ্ট শরদ পওয়ার, অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতারা । তারা সকলেই চান ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাতে বেশ অসন্তুষ্ট কংগ্রেস। এই আবহে এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের বদলে আপকে সমর্থন করল তৃণমূল। আর তাতে কিছুটা হলেও অস্বস্তিতে বাড়ল  হাত শিবিরের  ।

 বলা বাহুল্য, আগামী   ৫ ফেব্রুয়ারি হতে চলেছে  দিল্লিতে ৭০ টি  আসনে বিধানসভা নির্বাচন।  ২০২০ সালে বিধানসভা নির্বাচনে  ৬২টিতে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বাকি আটটি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেসকে খালি হাতেই ফিরতে হয়েছিল। ২০১৫ সালের ভোটে আপের ঝুলিতে গিয়েছিল ৬৭টি আসন আর বিজেপি জয়ী হয়েছিল ৩টি আসনে।  আর এবার কার দখলে থাকে দিল্লির বিধানসভা সেটাই এখন মূল দেখার বিষয় ।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব