হলদিয়ায় অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণ

এদিন আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের পরিবার পিছু সংস্থার তরফে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি তাঁরা বীমা সংস্থার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা করে বাড়তি ক্ষতিপূরণ পাবেন। সব মিলিয়ে মৃত ৩ শ্রমিকদের পরিবার ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মান্যতা পেল তৃণমূলের দাবি। মান্যতা পেল রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির দাবি। হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণের কথা ঘোষণা করল আইওসি কর্তৃপক্ষ। গত ২১ ডিসেম্বর আইওসি’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভিন রাজ্যের ৩জন শ্রমিক আগুনে ঝলসে মারা গিয়েছিলেন। সেই ঘটনায় তৃণমূলের তরফে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি দাবি করেছিলেন মৃতদের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবি মেনে নিয়ে এদিন আইওসি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের পরিবার পিছু সংস্থার তরফে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি তাঁরা বীমা সংস্থার পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা করে বাড়তি ক্ষতিপূরণ পাবেন। সেই সঙ্গে ওই ৩ শ্রমিক যে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন তাঁরাও ওই তিন পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করার কথা জানিয়েছে। সব মিলিয়ে মৃত ৩ শ্রমিকদের পরিবার ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

আইওসি’র হলদিয়ার কারখানায় গত ২১ তারিখের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩জন শ্রমিক মারা যাওয়ার পাশাপাশি ৪৫জন অগ্নিদগ্ধও হন। এদের মধ্যেই বেশ কয়েকজনের চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে। এদের কারোর শরীর ৩০ শতাংশ আবার কারও বা ৭৫ শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছে। অনেকেই এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ঘটনার দিন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওই তেল সংশোধনাগারে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানেই ওয়েলডিং কাজ চলার সময়ে আগুনের ফুলকি গিয়ে পড়ে সংলগ্ন ন্যাপথা ইউনিটে। সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে সেখানে। তাতেই ঝলসে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৪৫ জনকে। গত বছরও এই একই ঘটনা ঘটেছিল। তার জেরে এবারে প্রশ্ন উঠে গিয়েছে বার বার কেন এই ঘটনা ঘটছে? শুক্রবার এই নিয়ে আইওসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী। বৈঠকে তিনি আওওসি কর্তৃপক্ষকে আরও সতর্ক হয়ে কাজ করার কথা জানান। পাশাপাশি হলদিয়ার সমস্ত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পদার্থের কারখানায় যাতে আরও সতর্ক ভাবে জকাজ হয় সেই বিষয়টিও তাঁদের দেখার কথা জানান।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে