লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান! মমতার উপস্থিতিতেই উত্তরবঙ্গে শিল্প সম্মেলন

একুশের নির্বাচনে বিপুল জনাদেশের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান। সেই লক্ষ্যেই ঝাঁপাচ্ছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে বিপুল জনাদেশের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান। সেই লক্ষ্যেই ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। আগামী ২০-২১ এপ্রিল রাজারহাটে বিশ্ব বাংলা গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। তার আগেই উত্তরবঙ্গে একটি শিল্প সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। আগামী ১৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে শিলিগুড়িতে আয়োজিত হবে এই শিল্প সম্মেলনের। সেই সভায় শিল্পপতি ও বণিকসভা গুলিকে রাজ্যে শিল্প গড়ার পরিবেশ নিয়ে একটি তথ্য তুলে ধরবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

রাজ্যে শিল্পের সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে উত্তরবঙ্গের শিল্পপতি ও বণিক সভাগুলির সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন মুখ্যসচিব। এছাড়াও সেই বৈঠকে হাজির থাকবেন শিল্পসচিব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব। আগামিকাল সকাল দশটায় বসছে ওই বৈঠক। উত্তরবঙ্গে প্রচুর শিল্পপতি রয়েছেন। তাঁদের শিল্পবাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অঞ্চলে বেশকিছু শিল্প যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে তথ্য তুলে ধরে বিনিয়োগকারীদের আহ্বান জানাবেন মুখ্যসচিব, এমনটাই জানা গিয়েছে। শিলিগুড়ির কাওখালিতে হবে এই বৈঠক। শিল্পপতি ও বণিকসভা গুলিকে পাওয়ারপয়েন্ট প্রেসেনটেশন দেখাবেন মুখ্যসচিব। বৈঠকে আলোচ্য বিষয়ে থাকবে খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণীসম্পদ উন্নয়ন, গ্রামে কৃষিক্ষেত্রে বিনিয়োগের বিষয়। এছাড়াও উত্তরবঙ্গের কথা ভেবে পর্যটন ও স্কিল ডেভেলপমেন্ট নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ক্ষুদ্র-মাঝারি ও কুটির ও বস্ত্রশিল্পে বিনিয়োগের বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের