অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ-ফরাক্কায় তৃণমূলে বড়সড় ভাঙন। রবিবার (২৩ অগস্ট) ধুলিয়ানের কাঞ্চনতলা ঘাটে আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। তবে ইনজামুলের দলবদল ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে পুরনো ‘ওয়াকফ-কাণ্ড’। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে সামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় ইনজামুল ইসলাম রাজার বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে মামলা এখনও চলছে।

শুধু ইনজামুল নন, ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান খায়রুল আলম, কাউন্সিলর শারিফ শেখ, ফারহানা খাতুন-সহ একাধিক কাউন্সিলর ও তৃণমূল কর্মীও এদিন কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি ওবাইদুর রহমানও হাত শিবিরে নাম লেখান।  সামশেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

তাঁর কংগ্রেসে যোগদানকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদহ বিজেপির সাংগঠনিক সহ-সভাপতি মিলন ঘোষের দাবি, তৃণমূলের দুর্নীতি এবং পুরনো মামলার দায় থেকে বাঁচতেই এই দলবদল। তাঁর বক্তব্য, দল পরিবর্তন করলেও আইনি প্রক্রিয়া থেকে কেউ রেহাই পাবেন না। যদিও বিজেপির অভিযোগ সরাসরি খারিজ করেছেন ইনজামুল। তাঁর দাবি, সামশেরগঞ্জের অশান্তির সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তিনি আইনি পথে তার মোকাবিলা করছেন।  

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির