জোটে জট, শ্রীরামপুরে দীপ্সিতার বিরুদ্ধে প্রার্থী আইএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি : বামেদের সঙ্গে জোট ধর্ম না মেনে এক তরফা প্রার্থী ঘোষণা করে দিল আইএসএফ। বামেদের ঘোষণা করা শ্রীরামপুর কেন্দ্রেই প্রার্থী নাম ঘোষণা করে দিল ‘ভাইজান’রা। ফলে বাম-কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার আগেই জোটে জট অব্যাহত রইল। গত বিধানসভা ভোটের আগে ব্রিগেড সভায় আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকিকে ভাইজান বলে সম্মোধন করেছিল বামেরা। এবার সেই আইএসএফের সঙ্গেই আসন সমঝোতায় আসতে পারল না বাম নেতৃত্ব। 

বৃহস্পতিবার ফুরফুরাশরিফে আইএসএফের রাজ্য কমিটির বৈঠক শেষে আটটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন দলের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক। এই আটটি আসনের মধ্যে রয়েছে শ্রীরামপুর কেন্দ্রটি। শ্রীরামপুর কেন্দ্রে সাহরিয়ার মল্লিককে প্রার্থী করেছে আইএসএফ। এই শ্রীরামপুর কেন্দ্রেই সিপিআই প্রার্থী করেছে দীপ্সিতা ধরকে। ফলে এই কেন্দ্রে বামেদের সঙ্গে কোনও আসন রফা হল না। উল্লেখ্য, তৃণমূল ইতিমধ্যেই রাজ্যে ৪২টি কেন্দ্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

তবে আইএসএফের তরফে যে আটটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাতে ডায়মন্ডহারবারের নাম নেই। কিছুদিন আগেও এই ডায়মন্ডহারবার কেন্দ্রে আইএসএফের তরফে নৌশাদ সিদ্দিকিকে দাঁড় করানোর বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। উল্লেখ্য, শ্রীরামপুর ছাড়া যে সাতটি কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে, সেগুলি হল মালদহ উত্তর, জয়নগর, মুর্শিদাবাদ, বারাসত, বসিরহাট, মথুরাপুর ও ঝাড়গ্রাম। মালদহ উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুহাম্মদ সোহেল, জয়নগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার, মুর্শিদাবাদে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বারাসতে তাপস বন্দ্যাপাধ্যায়, বসিরহাটে মহম্মদ সইদুল ইসলাম মোল্লা, মথুরাপুরে অজয় কুমার দাস ও ঝাড়গ্রামে বাপি সোরেনকে প্রার্থী করেছে আইএসএফ।  

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী