মাছ নয়, নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ

Share:

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর :মাছ নয়, নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার(Islampur P.S.) খবরগাঁও এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চা নদীতে(Dalancha River)স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা। নদীতে স্নান করতে নেমে পায়ের নিচে শক্ত লোহার মতো কিছু পা কেউয়, না উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ(Bullet)। আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্হানীয় বাসিন্দারা।

খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কেউ বা কারা এই কার্তুজ গুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে কি কারণে ওই কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি। প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি কেউ । ইতিমধ্যে দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে তা ফেটে গেলে একাধিক শিশু ও নাবালকরা আহত হওয়ার ঘটনা ঘটে। মাঝেমধ্যেই আমবাগান থেকে লিচুবাগান, খেলার মাঠ থেকে পথের ধারে জঙ্গল বা গঙ্গার ঘাটের জঞ্জালের স্তূপে মেলে বোমা(Bomb)।

এবার প্রমাণ লোপাট করতে পুকুরের জলে ফেলে দেওয়া হল বুলেট। কারা এই বুলেট পুকুরের জলে ফেলে দিল তা জানতে চান স্থানীয় গ্রামবাসীরাও।দুপুর পর্যন্ত ওই নদীর জল থেকে প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়। প্রথমে ছোট ছোট শিশুরা গরমে নদীর জলে সাঁতার কাটতে গিয়ে কার্তুজগুলি খুঁজে পায়। এরপর বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট