বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা : বছরের শুরুতে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু ঘিরে অশান্ত হয়েছিল বেলডাঙা। সেই ঘটনায় একাধিকজনকে গ্রেফতারো করা হয়েছিল। অশান্তির ঘটনায় অভিযুক্ত ৩১ জনকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়েছে বৃহস্পতিবার। পুলিশ সুপার রিপোর্ট ইতিমধ্যেই জমা করেছেন। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকার কারণে ধৃতদের সুরক্ষা দিয়ে হাজিরা দিতে নিয়ে যাওয়া যায়নি। তাই ভার্চুয়াল হাজিরা করানো হয়েছে। ধৃতদের মধ্যে ৫জন নাবালক হওয়ার কারণে তাদের হাজির করানো হয়নি।

NIA-র পক্ষ থেকে অভিযুক্তদের দিল হেফাজতে রাখার আবেদন করা হয়েছিল। সেই আর্জি মেনেছে বিচার ভবন। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি হাতে এসে না পৌঁছানোর কারণে ধৃতদের জেল হেফাজতে রাখার আবেদন করা হয়েছে এনআইএ। বৃহস্পতিবার রাজ্যের আইনজীবী অভিযোগ করেছেন, বিধানসভা ভোট এগিয়ে আসছে বলেই মামলাটা নিয়ে এত সক্রিয় হচ্ছে এনআইএ।

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডে। সেই ঘটনাকে নিয়ে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ১৬ জানুয়ারি দেহ এসে পৌঁছতেই সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। অভিযোগ উঠেছিল বাঙালি হওয়ার কারণে বাংলাদেশের সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঝাড়খন্ড। তাই আর জ্বালিয়ে বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদের সোচ্চার হয়ে উঠেছিলেন তাঁরা। এই ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে নিয়েই এদিন ভার্চুয়াল শুনানি হয়েছে। উল্লেখ্য, ময়নাতদন্তের রিপোর্টে এসেছিল আত্মহত্যা করেছেন। কিন্তু তা মানতে নারাজ পরিবার। 

 

বেকারদের বায়োডাটা পাঠান, ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বিজেপি বিধায়কদের ফোন!

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

‘৩-০-তে হারবে পাকিস্তান’, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে বিস্ফোরক দাবি ওয়াসিম আক্রমের

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি