শীতলকুচি কান্ডে হাইকোর্টে তলব নির্বাচন কমিশনকে

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন, ‘বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃতের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে একটি মামলা করা হয়েছে। তাতে মামলাকারির পক্ষে আবেদন করা হয়েছে গুলিতে যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের সময় চতুর্থ দফার ভোটদানের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে গুলিচালনার ঘটনা ঘটেছিল। সেদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মারা যান সেই বুথে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকা ৪জন যুবক তথা ভোটার। সেই ঘটনায় তোল্পাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিআইডি। ঘটনার পরে কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছিল বুথের বাইরে ঝামেলা ঠেকাতে গুলি চালানো হয়েছিল। কিন্তু সিআইডি তদন্তে নেমে দেখতে পায় গুলি চালানো হয়েছিল বুথের ভেতর দিক লক্ষ্য করে। সেই ঘটনায় সেদিন বুথের দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনীর ২ আধিকারিক ও ৪জন জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য বার বার তলব করলেও তাঁরা কেউই হাজিরা দেননি। এমনকি তাঁদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনও পদক্ষেপও নেয়নি। নিহতদের পরিবারকে কেন্দ্রের তরফে কোনও ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তার জেরেই নিহতদের পরিবার থেকে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সেই মামলাতেই এবার নির্বাচন কমিশনকে তলম করল আদালত।

জানা গিয়েছে, মামলা দায়ের করা হয়েছে ২টি আর্জি নিয়ে। এক, দোষী ৪ জওয়ান ও ২ সিআইএসএফ আধিকারিকেরা শাস্তি চেয়ে এবং দুই, কেন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই নিহতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে ও পরিবারের একজন করে সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে চাকরি দিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার না এই ঘটনায় কোনও দুঃখপ্রকাশ করেছে না কোনও ক্ষতিপূরণ দিয়েছে। তাই মামলার শুনানিতে আদালত গোটা ঘটনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তাঁদের বক্তব্য জানাতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ২০২২ সালের ১৩ জানুয়ারি। সেই মামলার শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই। তার আগেই রাজ্য ও কেন্দ্র সরকারকে তাঁদের বক্তব্য জানাতে হবে। তবে নির্বাচন কমিশনকে ১৩ তারিখ আদালতে হাজির হ্যে জানাতে হবে কোন পরিস্থিতে গুলি চলেছিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে। পাশাপাশি এই ঘটনায় ৪ জন সিআইএসএফ জওয়ান ও ২ আধিকারিকের আগাম জামিনের আবেদনও কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা পড়েছে। সেই মামলাও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। যা পরবর্তীতে শুনানি হবে বলে জানিয়েছেন বেঞ্চের সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী।  

এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন, ‘বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন মারা গিয়েছিল। মৃতের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে একটি মামলা করা হয়েছে। তাতে মামলাকারির পক্ষে আবেদন করা হয়েছে গুলিতে যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি সিআইডি তদন্ত কত দূর এগোল তাও জানতে চেয়েছে মৃতের পরিবারের পক্ষে। এই মামলাটি কোলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্জে করা হলেও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি চলে এসেছে। শুক্রবার সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে মামলাটি ওঠে। এবার এই মামলায় কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে তলব করা হয়েছে।’

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী