এই মুহূর্তে




ঝাড়গ্রাম শহরে আন্দোলনে পথে নামলেন আশা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে আবাস যোজনা সার্ভেতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে । তাই তাদের দিয়ে এই ধরনের সরকারি প্রকল্পে সার্ভে করানো যাবে না ।আশা ও আইসিডিএস (ICDS) কর্মীরা সোমবার জঙ্গলমহলে আবাস যোজনার (Abas Jojona) সার্ভে থেকে তাদের নাম বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রাম শহরে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি জেলা শাসকের(DM) কার্যালয়ে ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে গিয়ে তারা ডেপুটেশন কর্মসূচি পালন করে।

ওই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি ছিল তাদের ওপর অকথ্য অত্যাচার বন্ধ করতে হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। তাদেরকে দিয়ে আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ করানো চলবে না ।ওই প্রকল্পের সার্ভের কাজ থেকে তাদেরকে বাদ দিতে হবে। এছাড়াও তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

তাই ওই সংগঠনের কর্মীরা তাদের দাবিদাওয়া গুলি রুপায়নের দাবিতে সোমবার ঝাড়গ্রাম (Jhargram) শহরে বিক্ষোভ মিছিল করে। তারা জেলাশাসকের কার্যালয়ে গিয়ে ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন (Deputation) দেন । অবিলম্বে তাদের আবাস যোজনা সার্ভে করার তালিকা থেকে বাদ না দিলে বৃহৎ আন্দোলনে নামার হুমকি দেন আশা কর্মীরা।শুধু জঙ্গলমহলে নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও আশা কর্মীরা ইতিমধ্যে আবাস যোজনার সার্ভে করার কাজ তাদেরকে দিয়ে করানো যাবে না বলে আন্দোলন শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ