শিয়রে ‘জাওয়াদ’, দুর্ঘটনা এড়াতে বন্ধ ফেরিঘাট পরিষেবা

'আমফান' ও 'যশ'-এর ক্ষয়ক্ষতির কথা মাথায় রয়েছে। তাই 'জাওয়াদ' নিয়ে যতই খুশির বাণী শোনাক হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমফান’ ও ‘যশ’-এর ক্ষয়ক্ষতির কথা মাথায় রয়েছে। তাই ‘জাওয়াদ’ নিয়ে যতই খুশির বাণী শোনাক হাওয়া অফিস। নিরাপত্তা আঁটোসাটো করছে পরিবহন দফতর। ইতিমধ্যেই হুগলিতে ফেরিঘাট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে ঢোকার আগেই পুরীতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই গভীর নিম্নচাপে পরিণত হবে ‘জাওয়াদ’। বাংলায় রবিবার রাতে নিম্নচাপ আকারে প্রবেশ করবে ‘জাওয়াদ’। তাই কিছুটা চিন্তা কম হলেও মাথায় রয়েছে অমাবস্যার কোটাল। তাই সমুদ্রে চাপ থাকবে আর তাতেই জোয়ারের টানে উত্তাল থাকবে গঙ্গা। সেই সময় ফেরীতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকি না নিয়ে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, সকাল সাড়ে ছটা থেকে চুঁচুড়া নৈহাটি ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি চুঁচুড়া থেকে উত্তরপাড়ারও অন্যান্য ফেরিঘাট গুলিও বন্ধ রয়েছে। হুগলি জেলা প্রশাসনের নির্দেশেই বন্ধ করা রয়েছে এই ফেরিঘাটগুলি। হুগলি জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতায় আজ ও কাল দু’দিন বন্ধ থাকবে ফেরিঘাট। যাত্রীদের বিকল্প পথে যেতে অনুরোধ করছেন ফেরিঘাটের কর্তব্যরত কর্মীরা। জাওয়াদ মোকাবিলায় হুগলি জেলায় প্রস্তুত হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের আধিকারিকরা। সিভিল ডিফেন্সের গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। বিপর্যয় হলেই ঘটনাস্থলে পৌঁছে যেতে প্রস্তুত বাহিনী। রয়েছে জল পুলিশ ও স্পিড বোট।

বাইশ জন প্রশিক্ষণ প্রাপ্তকে কুইক রেসপন্স টিমে রাখা হয়েছে, হুগলিতে। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা শাসক দফতরে। রাজ্যে শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। রবিবার যা বাড়বে। তবে ঝড়ের দাপট আর থাকবে না বলেই জানা গিয়েছে।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা