ফের ঝালদা পুরসভা নিয়ে হাইকোর্টে জোড়া মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য রাজনীতির আলোচনায় মূল কেন্দ্রবিন্দু ঝলদা পুরসভা। এবার পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা। বৃহস্পতিবার এই মামলাটি  হাইকোর্টে দায়ের  করেছে ঝালদা পুরসভার কংগ্রেস  কাউন্সিলর পূর্ণিমা কান্দু। জানা গিয়েছে তাঁর এই মামলাটি লড়ছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী  কৌস্তভ বাগচী। হাইকোর্টে দায়ের  হওয়া মামলাটি নিয়ে কৌস্তভ বাগচী জানান,’ বিপ্লব কয়াল, পূর্ণিমা কান্দুর হয়ে আগেও মামলা করেছি।

এবারও তৃণমূলের সঙ্গে জড়িত   ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়েছি। কারণ বর্তমানে শীলার সঙ্গে কোনও সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই নতুন করে নির্বাচন হোক। ৩০ তারিখ পর্যন্ত  জারি হয়েছে স্থগিতাদেশ। ‘ পাশাপাশি একই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূলও। জানা গিয়েছে ২৪ নভেম্বর হবে সেই মামলার শুনানি। প্রসঙ্গত,ঝালদা পুরসভা নিয়ে জট দীর্ঘদিনের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ১৬ জানুয়ারি ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়।

জেলাশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মহকুমা শাসক। আস্থা ভোটে কংগ্রেসের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কংগ্রেস কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। আস্থা ভোটের ব্যালট পেপার নিলেও ভোট দানে বিরত ছিল তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর এলাকায় বিজয় মিছিল বের করে কংগ্রেস। তপবে ১৪ সেপ্টেম্বর উপ পুরপ্রধান পূর্ণিমা কান্দু পদ থেকে ইস্তফা দেন।  পূর্ণিমার ইস্তফা দেওয়ার ২ মাসের মধ্যেই শীলা চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক